লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

চঙ্ক্রমণ সূত্র

“হে ভিক্ষুগণ, চঙ্ক্রমণের পাঁচ প্রকার আনিশংস (সুফল) রয়েছে। সেই পাঁচ প্রকার কী কী?

যথা : দীর্ঘপথ ভ্রমণে সক্ষম হয়; প্রচেষ্টাসম্পন্ন হয়; রোগহীন হয়; ভুক্ত খাদ্য-পানীয় উত্তমরূপে পরিপাক হয় এবং চঙ্ক্রমণের মাধ্যমে অধিগত সমাধি (চিত্তের একাগ্রতা) দীর্ঘস্থায়ী হয়। ভিক্ষুগণ, এ পাঁচটি হচ্ছে চঙ্ক্রমণের আনিশংস।”

চঙ্ক্রমণ সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]