লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

যথাবাহিত সূত্র

“হে ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্মে সুসমৃদ্ধ ভিক্ষু উপযুক্ত সময়ে নিরয়ে নিক্ষিপ্ত হয়। সেই পঞ্চবিধ ধর্ম কী কী?

যেমন, ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষু বীতশ্রদ্ধ, নির্লজ্জী, অনত্তাপী (পাপে ভয়হীন), হীনবীর্য (বা অলস) এবং দুষ্প্রাজ্ঞ হয়। ভিক্ষুগণ, এই পাঁচটি ধর্মে সমৃদ্ধ ভিক্ষু উপযুক্ত সময়ে নিরয়ে নিক্ষিপ্ত হয়।

হে ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্মে সুসমৃদ্ধ ভিক্ষু উপযুক্ত সময়ে স্বর্গে গমন করে। সেই পঞ্চবিধ ধর্ম কী কী?

যেমন, ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষু শ্রদ্ধাবান, লজ্জাসম্পন্ন, পাপে ভয়সম্পন্ন, নিরলস এবং প্রজ্ঞাবান হয়। ভিক্ষুগণ, এই পাঁচটি ধর্মে সুসমৃদ্ধ ভিক্ষু উপযুক্ত সময়ে স্বর্গে গমন করে।”

যথাবাহিত সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]