লোড হচ্ছে

The Numbered Discourses

AN5.60 দ্বিতীয় বৃদ্ধ-প্রব্রজিত সূত্র

অনুবাদসমূহ [১৪]

দ্বিতীয় বৃদ্ধ-প্রব্রজিত সূত্র

“হে ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ বৃদ্ধ-প্রব্রজিত দুর্লভ। সেই পঞ্চ কী কী? যথা :

ভিক্ষুগণ, সুবাধ্য, সুগৃহীতগ্রাহী, প্রদক্ষিণগ্রাহী, ধর্মকথিক এবং বিনয়ধর বৃদ্ধ-প্রব্রজিত দুর্লভ। ভিক্ষুগণ, এই পঞ্চবিধ ধর্মে সুসমৃদ্ধ বৃদ্ধ-প্রব্রজিত দুর্লভ।”

দ্বিতীয় বৃদ্ধ প্রব্রজিত সূত্র সমাপ্ত।

নিবরণ বর্গ সমাপ্ত।

তস্সুদ্দানং/স্মারক গাথা

আবরণ, অকুশলরাশি ও প্রধান অঙ্গ;
সময়, মাতা-পুত্র, উপাধ্যায় যুক্তে ষড়বিধ,
সদা প্রত্যবেক্ষণীয় আর লিচ্ছবি কুমার;
দুই বৃদ্ধ-প্রব্রজিত সূত্র দশের সমাহার।

ব্যাখ্যা [০]