লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

প্রথম বৃদ্ধি সূত্র

“হে ভিক্ষুগণ, পঞ্চবিধ বিষয় বর্ধনের মাধ্যমে বর্ধমান আর্যশ্রাবক আর্যবর্ধনে বর্ধিত হয় এবং কায়ের সারদায়ী (সারবস্তু প্রদানকারী) ও পরমোৎকৃষ্ট প্রদায়ী (শ্রেষ্ঠতা প্রদানকারী) হয়। সেই পঞ্চ কী কী? যথা :

(আর্যশ্রাবক) শ্রদ্ধা, শীল, শ্রুতি, ত্যাগ এবং প্রজ্ঞার দ্বারা বর্ধিত হয়। ভিক্ষুগণ, এই পঞ্চবিধ বিষয় বর্ধনের মাধ্যমে বর্ধমান আর্যশ্রাবক আর্যবর্ধনে বর্ধিত হয় এবং কায়ের সারদায়ী (সারবস্তু প্রদানকারী) ও পরমোৎকৃষ্ট প্রদায়ী (শ্রেষ্ঠতা প্রদানকারী) হয়।”

“শ্রদ্ধা, শীলে প্রবর্ধিত হয় যে নর সতত,
প্রজ্ঞা, ত্যাগ, শ্রুতিতেও হয় সদা প্রবর্ধিত।
সেইরূপ সৎপুরুষ, বিচক্ষণ, ধীমান,
নিজ হিতে করে গ্রহণ যাহা সারবান।”

প্রথম বৃদ্ধি সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]