লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

অশ্রদ্ধ সূত্র

“হে ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ স্থবির ভিক্ষু সব্রহ্মচারীদের নিকট অপ্রিয়, অমনোজ্ঞ, গৌরবশূন্য এবং শ্রদ্ধার অযোগ্য হয়। পঞ্চ কী কী?

সে অশ্রদ্ধাবান হয়, লজ্জাহীন হয় (পাপের প্রতি), ভয়হীন হয় (পাপের প্রতি), অলস এবং দুপ্রাজ্ঞ হয়। ভিক্ষুগণ, এই পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ স্থবির ভিক্ষু সব্রহ্মচারীদের নিকট অপ্রিয়, অমনোজ্ঞ, গৌরবশূন্য এবং শ্রদ্ধার অযোগ্য হয়।

হে ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ স্থবির ভিক্ষু সব্রহ্মচারীদের নিকট প্রিয়, মনোজ্ঞ, গৌরবনীয় এবং শ্রদ্ধার যোগ্য হয়। পঞ্চ কী কী?

সে শ্রদ্ধাবান হয়, পাপের প্রতি লজ্জাশীল হয়, পাপের প্রতি ভয়দর্শী হয়, বীর্যবান এবং প্রজ্ঞাবান হয়। ভিক্ষুগণ, এই পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ স্থবির ভিক্ষু সব্রহ্মচারীদের নিকট প্রিয়, মনোজ্ঞ, গৌরবনীয় এবং শ্রদ্ধার যোগ্য হয়।”

অশ্রদ্ধ সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]