অনুবাদসমূহ [১৫]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Anton P. Baron (2012)
Русский
- SV theravada.ru (2025)
বাংলা
- প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
শীলবান সূত্র
“হে ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ স্থবির ভিক্ষু সব্রহ্মচারীদের নিকট প্রিয়, মনোজ্ঞ, গৌরবনীয় এবং শ্রদ্ধার যোগ্য হয়। পঞ্চ কী কী?
সে শীলবান হয়, প্রাতিমোক্ষ সংবরে সংযত হয়, আচার-গোচরসম্পন্ন হয়, অণুমাত্র নিন্দনীয় আচরণেও ভয়দর্শী হয়ে অবস্থান করে এবং শিক্ষাপদসমূহ গ্রহণ করে চরিত্র গঠন করে। সে বহুশ্রুত, শ্রুতিধর ও শ্রুতিসঞ্চয়ী হয়-যে-সকল ধর্ম আদিকল্যাণ, মধ্যকল্যাণ, পর্যবসানেও কল্যাণ, সার্থক, সব্যঞ্জক; যা সম্পূর্ণ পরিপূর্ণ, পরিশুদ্ধ ব্রহ্মচর্যের ঘোষণা করে, সেরূপ বহু ধর্মোপদেশ তার শ্রুত, ধৃত, বাক্য দ্বারা পরিচিত (কণ্ঠস্থ), মনের দ্বারা প্রত্যক্ষকৃত ও দৃষ্টি (দর্শন) দ্বারা উত্তমরূপে প্রতিবিদ্ধ (জ্ঞাত) হয়। সে কল্যাণভাষী ও আন্তরিকভাবে আলোচনা করে। বাচনিক শিষ্টতায়, স্পষ্ট উচ্চারণে, পরিষ্কার কন্ঠে এবং অর্থের উপস্থাপনায় সে সমন্নাগত হয়। সে ইহজীবনে সুখবিহারস্বরূপ অভিচিত্তাশ্রিত চতুর্বিধ ধ্যানের যথেচ্ছালাভী, অনায়াসলাভী, অক্লেশলাভী হয়। এবং সে আসবসমূহ ক্ষয়ে অনাসব ও ইহজীবনেই স্বয়ং অভিজ্ঞা দ্বারা চিত্তবিমুক্তি ও প্রজ্ঞাবিমুক্তি সাক্ষাৎ করে অধিগত হয়ে অবস্থান করে।
হে ভিক্ষুগণ, এই পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ স্থবির ভিক্ষু সব্রহ্মচারীদের নিকট প্রিয়, মনোজ্ঞ, গৌরবনীয় এবং শ্রদ্ধার যোগ্য হয়।”
শীলবান সূত্র সমাপ্ত।
অনুবাদসমূহ [১৫]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Anton P. Baron (2012)
Русский
- SV theravada.ru (2025)
বাংলা
- প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
শীলবান সূত্র
ব্যাখ্যা [০]