লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

প্রথম শৈক্ষ্য সূত্র

“হে ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্ম শৈক্ষ্য ভিক্ষুর পরিহানির জন্য সংবর্তিত (চালিত) হয়। পঞ্চ কী কী?

সে কর্মাসক্ত হয়, বাজে আলাপে আসক্ত, নিদ্রার প্রতি আসক্ত, সামাজিক সঙ্গানন্দপ্রিয় এবং সে বিমুক্তচিত্তকে প্রত্যবেক্ষণ করে না। ভিক্ষুগণ, এই পাঁচ প্রকার ধর্ম শৈক্ষ্য ভিক্ষুর পরিহানির জন্য সংবর্তিত (চালিত) হয়।

হে ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্ম শৈক্ষ্য ভিক্ষুর অপরিহানির নিমিত্ত সংবর্তিত হয়। পঞ্চ কী কী?

সে কর্মাসক্ত হয় না, বাজে আলাপে আসক্ত হয় না, নিদ্রার প্রতি আসক্ত হয় না, সামাজিক সঙ্গানন্দপ্রিয় হয় না এবং বিমুক্তচিত্ত প্রত্যবেক্ষণ করে। ভিক্ষুগণ, এই পঞ্চবিধ ধর্ম শৈক্ষ্য ভিক্ষুর অপরিহানীয় নিমিত্ত সংবর্তিত হয়।”

প্রথম শৈক্ষ্য সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]