লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

কথা সূত্র

“হে ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ ভিক্ষু আনাপানস্মৃতি ভাবনারত হয়ে অচিরেই স্থিরতা (অর্হত্ত্বতা) গভীরভাবে উপলব্ধি করে। পঞ্চ কী কী?

এক্ষেত্রে ভিক্ষুগণ, ভিক্ষু অল্প দায়িত্বসম্পন্ন, অল্পকৃত, মিতব্যয়ী এবং জীবনের প্রয়োজনীয় দ্রব্যাদিতে সন্তুষ্ট থাকে। সে স্বল্পাহারী ও উদর পূর্তিকরণে অনুযুক্ত হয় না। জাগরণে অনুযুক্ত ও অল্প তন্দ্রাসম্পন্ন হয়। যে-সমস্ত কথা কঠোর সংযমের ও চিত্ত উন্মুক্তকরণের সহায়ক তাদৃশ কথা; যেমন : অল্পেচ্ছা কথা, সন্তুষ্ট কথা, প্রবিবেক কথা, অসংসর্গ কথা, বীর্যারম্ভ কথা, শীল কথা, সমাধি কথা, প্রজ্ঞা কথা, বিমুক্তি কথা, বিমুক্তি-জ্ঞানদর্শন কথায় যথেচ্ছালাভী, অনায়াসলাভী এবং অক্লেশলাভী হয়। সে যথাবিমুক্তচিত্ত প্রত্যবেক্ষণ করে। ভিক্ষুগণ, এই পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ ভিক্ষু আনাপানস্মৃতি ভাবনারত হয়ে অচিরেই স্থিরতা (অর্হত্ত্বতা) গভীরভাবে উপলব্ধি করে।”

কথা সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]