অনুবাদসমূহ [১৪]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2012)
Русский
- SV theravada.ru (2013)
বাংলা
- প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
সিংহ সূত্র
“হে ভিক্ষুগণ, পশুরাজ সিংহ সায়াহ্নকালে আবাস হতে নিষ্ক্রান্ত হয়। আবাস হতে নিষ্ক্রান্ত হয়ে বিজৃম্ভণ করে চতুর্দিকের সমস্তকিছু অবলোকন করে, তিনবার সিংহনিনাদ করে শিকার করার জন্য গমন করে। সে যদি হস্তীকে আঘাত করে তাহলে সর্তকতার সহিত আঘাত করে অসর্তক হয়ে আঘাত করে না। সে যদি মহিষকে আঘাত করে তাহলে সর্তকতার সহিত আঘাত করে অসর্তক হয়ে আঘাত করে না; সে যদি গরুকে আঘাত করে তাহলে সর্তকতার সহিত আঘাত করে অসর্তক হয়ে আঘাত করে না; চিতাবাঘকে আঘাত করলে সর্তকতার সহিত আঘাত করে অসর্তক হয়ে আঘাত করে না; সে যদি ক্ষুদ্র প্রাণীদের আঘাত করে; অন্তত তা যদি খরগোশ বা বিড়ালও হয় তাহলে সে সর্তকতার সহিত আঘাত করে, অসর্তক হয়ে আঘাত করে না। তার কারণ কী? (সে চিন্তা করে যে) ‘আমার যোগ্যতা আমাকেই বিনাশ না করুক।’
ভিক্ষুগণ, সিংহ শব্দটি হচ্ছে তথাগত অর্হৎ সম্যকসম্বুদ্ধের অপর একটি নাম। ভিক্ষুগণ, এই যে তথাগত পরিষদের মধ্যে ধর্মদেশনা করে; তা হচ্ছে তথাগতের সিংহনিনাদ। ভিক্ষুগণ, তথাগত যদি ভিক্ষুদের ধর্মদেশনা করে তাহলে সর্তকতার সহিত ধর্মদেশনা করে অসর্তক হয়ে নহে; তথাগত যদি ভিক্ষুণীদের ধর্মদেশনা করে তাহলে সর্তকতার সহিত ধর্মদেশনা করে অসর্তক হয়ে নহে; উপাসকদের ধর্মদেশনা করে তাহলে সর্তকতার সহিত ধর্মদেশনা করে অসর্তক হয়ে নহে; উপাসিকাদের ধর্মদেশনা করে তাহলে সর্তকতার সহিত ধর্মদেশনা করে অসর্তক হয়ে নহে। তথাগত যদি পৃথগ্জনদের ধর্মদেশনা করে অন্তত তারা যদি অন্ন-ভিখারী বা ব্যাধও হয় তাহলেও তথাগত সর্তকতার সহিত ধর্মদেশনা করে অসর্তক হয়ে নহে। তা কী কারণবশে? তার কারণ, হে ভিক্ষুগণ, তথাগত ধর্মের প্রতি গৌরবসম্পন্ন এবং শ্রদ্ধাশীল।”
সিংহ সূত্র সমাপ্ত।
অনুবাদসমূহ [১৪]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2012)
Русский
- SV theravada.ru (2013)
বাংলা
- প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
সিংহ সূত্র
ব্যাখ্যা [০]