অনুবাদসমূহ [১৭]
English
- Bhikkhu Sujato
- Bhikkhu Thanissaro (1998)
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Italiano
- Enzo Alfano
Português
- Michael Beisert (2008)
Русский
- SV theravada.ru (2025)
Norsk
- Kåre A. Lie
বাংলা
- প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
মহাচুন্দ সূত্র
আমি এরূপ শুনেছি, একসময় আয়ুষ্মান মহাচুন্দ চেতীরাজ্যের সয়ংজাতিয়াতে (সহজাতি) অবস্থান করছিলেন। তথায় আয়ুষ্মান মহাচুন্দ ভিক্ষুবৃন্দকে “হে বন্ধু ভিক্ষুগণ” বলে আহ্বান করলেন। “হ্যা আবুসো (বন্ধু)” বলে ভিক্ষুরা আয়ুষ্মান মহাচুন্দকে প্রত্যুত্তর দিলে তিনি বলতে লাগলেন :
“এক্ষেত্রে আবুসোগণ, ধর্মকথিক ভিক্ষুরা (ধম্মযোগা) ধ্যানী ভিক্ষুদের এরূপে অবজ্ঞা করে। যথা : এরা বলে যে, ‘আমরা ধ্যানী, আমরা ধ্যানী,’ এরা ধ্যান করে, প্রকৃষ্টরূপে ধ্যান করে, গভীরভাবে ধ্যান করে এবং নিখুঁতভাবেই ধ্যান করে। কিন্তু এরা কী ধ্যান করে, কিভাবে ধ্যান করে এবং কী কারণেই বা ধ্যান করে? সেজন্য ধর্মকথিক ভিক্ষুরা প্রসাদিত হয় না, ধ্যানী ভিক্ষুরা তো নহেই। তারা তাই বহুজনের হিত ও সুখের জন্য প্রতিপন্ন হয় না। বহুজনের কল্যাণ এবং দেব-মনুষ্যের হিত ও সুখের জন্য প্রতিপন্ন হয় না।
এক্ষেত্রে, আবুসোগণ, ধ্যানী ভিক্ষুরা ধর্মকথিক ভিক্ষুদের এরূপে অবজ্ঞা করে; যথা : এরা বলে যে, ‘আমরা ধর্মকথিক, আমরা ধর্মকথিক।’ কিন্তু এরা উদ্ধত (অবিনীত), রূঢ়, চপল, মুখর, বিক্ষিপ্তভাষী, অমনোযোগী, অসম্প্রজ্ঞানী, অসমাহিত, বিভ্রান্তচিত্ত এবং স্থূল ইন্দ্রিয়সম্পন্ন। তাদের ধর্মকথা কিরূপ, তারা ধর্মকথা কিভাবে বলে, কী কারণেই বা তারা ধর্মকথা বলে?’ সেজন্য ধ্যানী ভিক্ষুরা প্রসাদিত হয় না, ধর্মকথিক ভিক্ষুরা তো নয়ই। তারা তাই বহুজনের হিত ও সুখের জন্য প্রতিপন্ন হয় না। বহুজনের কল্যাণ এবং দেব-মনুষ্যের হিত ও সুখের জন্য প্রতিপন্ন হয় না।
এক্ষেত্রে, আবুসোগণ, ধর্মকথিক ভিক্ষুরা শুধুমাত্র ধর্মকথিক ভিক্ষুদেরই প্রশংসা করে, ধ্যানী ভিক্ষুদের নহে। সেজন্য ধ্যানী ভিক্ষুরা প্রসাদিত হয় না, ধর্মকথিক ভিক্ষুরা তো নহেই। তারা তাই বহুজনের হিত ও সুখের জন্য প্রতিপন্ন হয় না। বহুজনের কল্যাণ এবং দেব-মনুষ্যের হিত ও সুখের জন্য প্রতিপন্ন হয় না।
এক্ষেত্রে, আবুসোগণ, ধ্যানী ভিক্ষুরা শুধুমাত্র ধ্যানী ভিক্ষুদেরই প্রশংসা করে, ধর্মকথিক ভিক্ষুদের নহে। সেজন্য ধ্যানী ভিক্ষুরা প্রসাদিত হয় না, ধর্মকথিক ভিক্ষুরাতো নহেই। তারা তাই বহুজনের হিত ও সুখের জন্য প্রতিপন্ন হয় না। বহুজনের কল্যাণ এবং দেব-মনুষ্যের হিত ও সুখের জন্য প্রতিপন্ন হয় না।
তদ্ধেতু, আবুসোগণ, তোমাদের এরূপই শিক্ষা করা কর্তব্য যে, ‘ধর্মকথিক ভিক্ষুদের ন্যায় ধ্যানী ভিক্ষুদেরও প্রশংসা করব।’ তার কারণ কী? কেননা, আবুসোগণ, সেরূপ বিস্ময়কর ব্যক্তি জগতে দুর্লভ, যারা ইহকালেই অমৃত-অবস্থা প্রাপ্ত হয়ে অবস্থান করেন। অধিকন্তু, আবুসোগণ, তোমাদের এরূপও শিক্ষা করণীয় যে, ‘ধ্যানী ভিক্ষুদের ন্যায় ধর্মকথিক ভিক্ষুদেরও প্রশংসা করব।’ তার কারণ কী? কেননা, আবুসোগণ, সেরূপ বিস্ময়কর ব্যক্তি জগতে দুর্লভ, যারা গম্ভীর অর্থপদ প্রজ্ঞার দ্বারা উপলদ্ধি করে দর্শন করেন।”
মহাচুন্দ সূত্র সমাপ্ত।
অনুবাদসমূহ [১৭]
English
- Bhikkhu Sujato
- Bhikkhu Thanissaro (1998)
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Italiano
- Enzo Alfano
Português
- Michael Beisert (2008)
Русский
- SV theravada.ru (2025)
Norsk
- Kåre A. Lie
বাংলা
- প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
মহাচুন্দ সূত্র
ব্যাখ্যা [০]