লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

বল বা ক্ষমতা সূত্র

“হে ভিক্ষুগণ, ছয় প্রকার ধর্মে সমন্নাগত ভিক্ষু সমাধিতে বল বা ক্ষমতা লাভ করতে অক্ষম। সেই ছয় প্রকার বিষয় কী কী? যথা :

এক্ষেত্রে ভিক্ষুগণ, ভিক্ষু সমাধির সমাপত্তিতে কুশল (দক্ষ) হয় না; সমাধির স্থিতিতে কুশল হয় না; সমাধির উত্থানে কুশল হয় না; সুকৃতিকারী হয় না; অধ্যবসায়ী হয় না এবং পরোপকারী হয় না। ভিক্ষুগণ, এই ছয় প্রকার ধর্মে সমন্নাগত ভিক্ষু সমাধিতে বল বা ক্ষমতা লাভ করতে অক্ষম।

ভিক্ষুগণ, ছয় প্রকার ধর্মে সমন্নাগত ভিক্ষু সমাধিতে বল বা ক্ষমতা লাভ করতে সক্ষম। সেই ছয় প্রকার বিষয় কী কী? যথা :

এক্ষেত্রে ভিক্ষুগণ, ভিক্ষু সমাধির সমাপত্তিতে দক্ষ হয়; সমাধির স্থিতিতে দক্ষ হয়; সমাধির উত্থানে দক্ষ হয়; সুকৃতিকারী; অধ্যবসায়ী এবং পরোপকারী হয়। ভিক্ষুগণ, এই ছয় প্রকার ধর্মে সমন্নাগত ভিক্ষু সমাধিতে বল বা ক্ষমতা লাভ করতে সক্ষম।”

বল সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]