লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

প্রথম অনুধ্যান সূত্র

“হে ভিক্ষুগণ, কোনো কেউ ছয়টি ধর্ম ত্যাগ না করে প্রথম ধ্যান লাভ করতে সক্ষম নয়। সেই ছয়টি ধর্ম কী কী? যথা :

কামচ্ছন্দ, ব্যাপাদ, আলস্য-তন্দ্রা, ঔদ্ধত্য-কৌকৃত্য, বিচিকিৎসা বা সন্দেহভাব এবং কামসমূহের জন্য যথাযথভাবে সম্যক প্রজ্ঞা সুদৃষ্ট হয় না। ভিক্ষুগণ, এই ছয় প্রকার ধর্ম ত্যাগ না করে কোনো কেউ প্রথম ধ্যান লাভ করতে সক্ষম নয়।

ভিক্ষুগণ, কোনো কেউ ছয়টি ধর্ম ত্যাগ করে প্রথম ধ্যান লাভ করতে সক্ষম। সেই ছয়টি ধর্ম কী কী? যথা :

কামচ্ছন্দ, ব্যাপাদ, আলস্য-তন্দ্রা, ঔদ্ধত্য-কৌকৃত্য, সন্দেহভাব এবং কামসমূহের জন্য যথাযথভাবে সম্যক প্রজ্ঞা সুদৃষ্ট হয় না। ভিক্ষুগণ, এই ছয় প্রকার ধর্ম ত্যাগ করে কোনো কেউ প্রথম ধ্যান লাভ করতে সক্ষম।”

প্রথম অনুধ্যান সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]