লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

দ্বিতীয় অনুধ্যান সূত্র

“হে ভিক্ষুগণ, কোনো কেউ ছয়টি ধর্ম ত্যাগ না করে প্রথম ধ্যান লাভ করতে সক্ষম নয়। সেই ছয়টি ধর্ম কী কী? যথা :

কাম-বিতর্ক, ব্যাপাদ-বিতর্ক, বিহিংসা-বিতর্ক, কাম-সংজ্ঞা, ব্যাপাদ-সংজ্ঞা এবং বিহিংসা-সংজ্ঞা। ভিক্ষুগণ, এই ছয় প্রকার ধর্ম ত্যাগ না করে কোনো কেউ প্রথম ধ্যান লাভ করতে সক্ষম নয়।

ভিক্ষুগণ, কোনো কেউ ছয়টি ধর্ম ত্যাগ করে প্রথম ধ্যান লাভ করতে সক্ষম। সেই ছয়টি ধর্ম কী কী? যথা :

কাম-বিতর্ক, ব্যাপাদ-বিতর্ক, বিহিংসা-বিতর্ক, কাম-সংজ্ঞা, ব্যাপাদ-সংজ্ঞা এবং বিহিংসা-সংজ্ঞা। ভিক্ষুগণ, এই ছয় প্রকার ধর্ম ত্যাগ করে কোনো কেউ প্রথম ধ্যান লাভ করতে সক্ষম।”

দ্বিতীয় অনুধ্যান সূত্র সমাপ্ত।

দেবতা বর্গ সমাপ্ত।

তস্সুদ্দানং/সূত্রসূচি

অনাগামীফল, অর্হত্ত্ব আর মিত্র সূত্র,
সঙ্গপ্রিয়, দেবতা, সমাধি হলো বিবৃত;
প্রত্যক্ষ, বল, আর দুই অনুধ্যান সূত্র,
দশ সূত্রে দেবতা বর্গ হলো সমাপ্ত।

ব্যাখ্যা [০]