লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

প্রথম নরক সূত্র

“হে ভিক্ষুগণ, ছয়টি বিষয়ে সমৃদ্ধজন যথাসময়ে নরকে নিক্ষিপ্ত হয়। সেই ছয় প্রকার বিষয়সমূহ কী কী? যথা :

সে প্রাণী হত্যাকারী হয়, অদত্ত দ্রব্য চুরি করে, মিথ্যাকামাচার (অবৈধ শারীরিক সম্পর্ক) করে, মিথ্যা ভাষণ করে, পাপেচ্ছু হয় এবং মিথ্যাদৃষ্টিসম্পন্ন হয়। ভিক্ষুগণ, এই ছয়টি বিষয়ে সমৃদ্ধজন যথাসময়ে নরকে নিক্ষিপ্ত হয়।

ভিক্ষুগণ, ছয়টি বিষয়ে সমৃদ্ধজন যথাসময়ে স্বর্গে গমন করে। সেই ছয় প্রকার বিষয় কী কী? যথা :

সে প্রাণীহত্যা হতে প্রতিবিরত হয়, অদত্ত-দ্রব্য গ্রহণ হতে বিরত হয়, মিথ্যাকামাচার (অবৈধ শারীরিক সম্পর্ক) হতে বিরত হয়, মিথ্যাকথন হতে বিরত হয়, অল্পেচ্ছু হয় এবং সম্যক দৃষ্টিসম্পন্ন হয়। ভিক্ষুগণ, এই ছয়টি বিষয়ে সমৃদ্ধজন যথাসময়ে স্বর্গে গমন করে।”

প্রথম নরক সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]