অনুবাদসমূহ [১৪]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Português
- Michael Beisert (2013)
Русский
- SV theravada.ru (2014)
বাংলা
- সুমঙ্গল বড়ুয়া (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
দ্বিতীয় পরিহানি সূত্র
“হে ভিক্ষুগণ, এই সপ্ত বিষয় উপাসককে পরিহানির পথে নিয়ে যায়। সপ্ত কী কী?
সে ভিক্ষুদর্শনে ব্যর্থ হয়; সদ্ধর্ম শ্রবণে অবহেলা করে; অধিশীল (উচ্চতর শীল) শিক্ষা করে না; স্থবির, নব কিংবা মধ্যস্তরের ভিক্ষুদের প্রতি অপ্রসাদবহুল হয়; দোষদর্শী চিত্তে ধর্ম শ্রবণ করে, ছিদ্রান্বেষী; শাসন বহির্ভূত দান পাত্র অন্বেষণ করে এবং সেখানে প্রথম পরিবেশন করে।
হে ভিক্ষুগণ, এই সপ্ত বিষয় উপাসককে পরিহানির পথে নিয়ে যায়।
কিন্তু ভিক্ষুগণ, এই সপ্ত ধর্ম উপাসককে অপরিহানির দিকে নিয়ে যায়। সপ্ত কী কী?
সে ভিক্ষুসংঘ দর্শনে অব্যর্থ, সদ্ধর্ম শ্রবণে অপ্রমাদ, উচ্চতর শীল শিক্ষা করে; স্থবির ভিক্ষু, নবীন কিংবা মধ্যস্তরের ভিক্ষুদের প্রতি প্রসাদবহুল; দোষবিহীন চিত্তে ধর্ম শ্রবণ করে, ছিদ্রান্বেষী নহে; শাসন বহির্ভূত দানপাত্র অনুসন্ধান করে না; এখানে প্রথম পরিবেশন করে।
হে ভিক্ষুগণ, এই সপ্ত বিষয় উপাসককে পরিহানির দিকে নেয় না।
যে উপাসক ভাবিতাত্ম ভিক্ষুদের দর্শনে হয় উদাসীন,
আর্যধর্ম শ্রবণ ও করে না অধিশীল শিক্ষা গ্রহণ।
অপ্রসন্নতা করে বৃদ্ধি পুনঃ ভিক্ষুদের প্রতি,
আক্রোশ বা গরহিত মনে সদ্ধর্ম শুনিতে বাসনা অতি।
এ শাসন বহির্ভূত অন্য দানপাত্র করে যে অনুসন্ধান,
সে উপাসক বাহির তীর্থে সৎকারাদি করে সম্পাদন।
এরূপেতে হানিকর সপ্তধর্ম হয়েছে সুদেশিত,
এসবে লিপ্ত উপাসক হয় সদ্ধর্মচ্যুত।
যে উপাসক ভাবিতাত্ম ভিক্ষুদের দর্শনে না হয় উদাসীন,
আর্যধর্ম করে শ্রবণ, করে অধিশীল শিক্ষা গ্রহণ।
প্রসন্নতা করে বর্ধন পুনঃপুন ভিক্ষুদের প্রতি,
অনাক্রোশ অগরহিত মনে শুনিতে সদ্ধর্ম বাসনা অতি।
এ শাসন বহির্ভূত অন্য দানপাত্র না করে অনুসন্ধান,
সে উপাসক বুদ্ধ শ্রাবকগণে করে পূজা সৎকারাদি সম্পাদন।
এরূপেতে শ্রীবৃদ্ধিকর সপ্তধর্ম হয়েছে সুদেশিত,
এসবের ভজনাকারী উপাসক না হয় সদ্ধর্মচ্যুত।”
অনুবাদসমূহ [১৪]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Português
- Michael Beisert (2013)
Русский
- SV theravada.ru (2014)
বাংলা
- সুমঙ্গল বড়ুয়া (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
দ্বিতীয় পরিহানি সূত্র
ব্যাখ্যা [০]