লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

সংক্ষিপ্ত বল সূত্র

“হে ভিক্ষুগণ, এই সপ্ত বল। সপ্ত বল কী কী?

শ্রদ্ধাবল, বীর্যবল, হ্রীবল (পাপে লজ্জা), ঔত্তপ্যবল (পাপে ভয়), স্মৃতিবল, সমাধিবল, প্রজ্ঞাবল। হে ভিক্ষুগণ, এই সপ্তবল।

শ্রদ্ধাবল, বীর্যবল, হ্রীবল, ঔত্তপ্যবল,
স্মৃতি, সমাধি ও প্রজ্ঞায় হয় সপ্তবল।
ইদৃশ বলে বলীয়ান পণ্ডিত ভিক্ষু সুখেতে যাপেন
জ্ঞানপূর্বক বিচারেন ধর্ম, প্রজ্ঞায় অর্থ করেন দর্শন,
নির্বাপিত প্রদীপতুল্য হন তিনি বিমুক্ত অন্তরে।”

ব্যাখ্যা [০]