লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

প্রথম সংজ্ঞা সূত্র

“হে ভিক্ষুগণ, এই সপ্ত সংজ্ঞা ভাবিত, বহুলীকৃত (বৃদ্ধি করা) হলে মহাফল মহা আনিশংস লাভ হয় যদ্বারা চরম লক্ষ্য প্রদায়ক অমরতার গভীরতা মাপা যায়। সপ্ত কী কী?

অশুভসংজ্ঞা, মৃত্যুসংজ্ঞা, আহারে পরিতৃপ্তি সংজ্ঞা, সর্বলোকে অনভিরতি (অসন্তোষ) সংজ্ঞা, অনিত্যসংজ্ঞা, অনিত্যে দুঃখসংজ্ঞা, দুঃখে অনাত্মসংজ্ঞা।

হে ভিক্ষুগণ, এই সপ্ত সংজ্ঞা ভাবিত, বহুলীকৃত হলে মহাফল, মহা আনিশংস লাভ হয় যা অমৃতরূপ চরম লক্ষ্য প্রদায়ী।”

ব্যাখ্যা [০]