অনুবাদসমূহ [১৬]
English
- Bhikkhu Sujato
- Bhikkhu Thanissaro (1998)
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2014)
Português
- Michael Beisert (2013)
Русский
- SV theravada.ru (2025)
বাংলা
- সুমঙ্গল বড়ুয়া (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
কিম্বিল সূত্র
আমি এরূপ শ্রবণ করেছি। একসময় ভগবান বুদ্ধ কিম্বিলার নিকট বেণুবনে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান কিম্বিল ভগবানের নিকট উপনীত হয়ে তাঁকে অভিবাদন করে এক পার্শ্বে উপবেশন করেন। এরূপে উপবিষ্ট কিম্বিল বললেন, “ভন্তে, কোন হেতু, কোন প্রত্যয়ে তথাগতের পরিনির্বাণ লাভে সদ্ধর্ম চিরস্থায়ী হয় না?” “হে কিম্বিল, তথাগতের পরিনির্বাণ লাভে ভিক্ষু, ভিক্ষুণী, উপাসক, উপাসিকা শাস্তার প্রতি অগৌরব প্রদর্শন করে, বাধ্য হয় না; ধর্মের প্রতি অগৌরব, অবাধ্য হয়ে বাস করে; সংঘের প্রতি অসম্মান প্রদর্শন; অবাধ্য হয়ে বাস করে; শিক্ষার প্রতি অগৌরব প্রদর্শন, অবাধ্য হয়ে বাস করে; সমাধির প্রতি অশ্রদ্ধাশীল, অবাধ্য হয়ে বাস করে; অপ্রমাদের প্রতি অশ্রদ্ধাশীল, অবাধ্য হয়ে বাস করে; শুভেচ্ছার প্রতি অশ্রদ্ধাশীল, অবাধ্য হয়ে বাস করে। হে কিম্বিল, এই হেতু-প্রত্যয়ে তথাগতের পরিনিবৃত্তি লাভে সদ্ধর্ম চিরস্থায়ী হয় না।”
“ভন্তে, কোন হেতু-প্রত্যয়ে তথাগত পরিনিবৃত্ত হলে সদ্ধর্ম চিরস্থায়ী হয়?” “হে কিম্বিল, তথাগত পরিনির্বাপিত হলে ভিক্ষু, ভিক্ষুণী, উপাসক, উপাসিকা শাস্তার প্রতি গৌরবান্বিত, বাধ্যগত হয়; ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, বাধ্যগত হয়ে বাস করে; সংঘের প্রতি শ্রদ্ধাশীল, বাধ্যগত হয়ে বাস করে; শিক্ষার প্রতি শ্রদ্ধাশীল, বাধ্যগত হয়ে বাস করে; সমাধির প্রতি শ্রদ্ধাশীল, বাধ্যগত হয়ে বাস করে; অপ্রমাদের প্রতি শ্রদ্ধাশীল, বাধ্যগত হয়ে বাস করে; শুভেচ্ছার প্রতি শ্রদ্ধাশীল, বাধ্যগত হয়ে বাস করে। হে কিম্বিল, এই হেতু-প্রত্যয়ে তথাগত পরিনির্বাপিত হলেও সদ্ধর্ম চিরস্থায়ী হয়।”
অনুবাদসমূহ [১৬]
English
- Bhikkhu Sujato
- Bhikkhu Thanissaro (1998)
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2014)
Português
- Michael Beisert (2013)
Русский
- SV theravada.ru (2025)
বাংলা
- সুমঙ্গল বড়ুয়া (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
কিম্বিল সূত্র
ব্যাখ্যা [০]