লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

দ্বিতীয় বিনয়ধর সূত্র

“হে ভিক্ষুগণ, সপ্ত গুণে বিভূষিত ভিক্ষু বিনয়ধর হয়। সপ্ত কী?

সে আপত্তি কী তা জানে, অনাপত্তি কী তা জানে, ক্ষুদ্র আপত্তি কী তা জানে, গুরুতর আপত্তি কী তা জানে; উভয় প্রকার প্রাতিমোক্ষ যথাযথভাবে, সম্পূর্ণরূপে তার নিকট ন্যস্ত হয়েছে, সুবিভক্ত, সুনিয়ন্ত্রিত, সূত্রে নিশ্চিত এবং বিস্তৃত করা হয়েছে; সে চতুর্ধ্যান যেগুলো সম্পূর্ণরূপে চৈতসিক, যেগুলো এখানে ইহ জীবনে সুখ আনয়ন করে, যেগুলো বিনাকষ্টে, সহজে বিনাশ্রমে লাভ করে, আসক্তি ক্ষয় করে অনাসক্ত চিত্ত-বিমুক্তি, প্রজ্ঞা-বিমুক্তি, দৃষ্টধর্মে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করে লাভ করে অবস্থান করে।

হে ভিক্ষুগণ, এই সপ্ত ধর্মে বিভূষিত ভিক্ষু বিনয়ধর হয়।”

ব্যাখ্যা [০]