লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

চতুর্থ বিনয়ধর সূত্র

“হে ভিক্ষুগণ, সপ্ত ধর্মে বিভূষিত ভিক্ষু বিনয়ধর হয়। সপ্ত কী?

সে আপত্তি কী তা জানে, অনাপত্তি কী তা জানে, লঘু আপত্তি কী তা জানে, গুরুতর আপত্তি কী তা জানে; সে নানা প্রকার পূর্ব নিবাস অনুস্মরণ করে। যেমন : এক জন্ম, দুই জন্ম… এরূপ বৈশিষ্ট্য এবং প্রত্যেকটির বিস্তৃতি, নানা প্রকার পূর্বনিবাস অনুস্মরণ করে মনুষ্যাতীত দিব্যচক্ষু দ্বারা… সে জীবগণকে তাদের কর্মানুযায়ী (ভালো বা মন্দ অবস্থায়) দেখে, সে আসক্তি ক্ষয় করে অনাসক্ত চিত্ত-বিমুক্তি, প্রজ্ঞা-বিমুক্তি, দৃষ্টধর্মে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করে লাভ করে অবস্থান করে।

হে ভিক্ষুগণ, এই সপ্ত ধর্মে বিভূষিত ভিক্ষু বিনয়ধর হয়।”

ব্যাখ্যা [০]