লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

বিবাদ উপশম সূত্র

“হে ভিক্ষুগণ, বিবাদ উপশমের এই সপ্ত উপায়, যেগুলো মাঝে মাঝে উৎপন্ন হয় সেগুলির উপশম ও প্রশান্তির জন্য। সপ্ত কী কী?

সম্মুখ বিনয় বা প্রত্যক্ষভাবে, সামনাসামনি নিষ্পত্তি করার উদ্যোগ ব্যবহৃত হতে পারে; স্মৃতির বিনয়, স্মৃতির মাধ্যমে নিষ্পত্তি করার উদ্যোগ ব্যবহৃত হতে পারে; অমূল্‌হ বিনয়, বুদ্ধি প্রয়োগ করে নিষ্পত্তি করার উদ্যোগ ব্যবহৃত হতে পারে, পটিঞাতকরণ বা স্বীকারোক্তি, বিবাদের বিষয় স্বীকারের মাধ্যমে নিষ্পত্তি, যেভুয়্যসিক বা অধিকাংশের ভোটের ভিত্তিতে, নির্দিষ্ট দোষ স্থির করার মাধ্যমে, তিণ-বত্থারক বা তৃণ দ্বারা আচ্ছাদন করার মতো কোনো বিবাদ নিষ্পন্ন করা যেতে পারে।

হে ভিক্ষুগণ মাঝে মাঝে উৎপন্ন বিবাদের উপশম ও প্রশান্তির জন্য এই সপ্ত ব্যবস্থা ব্যবহার করা যেতে পারে।”

বিনয়-বর্গ অষ্টম সমাপ্ত।

তস্সুদ্দানং/স্মারক গাথা

চার বিনয়ধর চার বিনয়ধর শোভন
শাস্তা শাসন অধিকরণ সমথে হয় দশ।

ব্যাখ্যা [০]