লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

সংযোজন প্রহীন সূত্র

“হে ভিক্ষুগণ, সপ্ত সংযোজন মুক্ত হয়ে, উচ্ছেদ করে ব্রহ্মচর্য জীবন যাপন করতে হয়। সপ্ত কী কী?

অনুনয় সংযোজন মুক্ত হয়ে, সমুচ্ছেদ করে ব্রহ্মচর্য জীবন যাপন করতে হয়; প্রতিঘ সংযোজন সমুচ্ছেদ করে, মুক্ত হয়ে ব্রহ্মচর্য জীবন যাপন করতে হয়; দৃষ্টি সংযোজন মুক্ত হয়ে, প্রতিঘ সংযোজন সমুচ্ছেদ করে ব্রহ্মচর্য জীবন যাপন করতে হয়; বিচিকিৎসা সংযোজন মুক্ত হয়ে, সমুচ্ছেদ করে ব্রহ্মচর্য জীবন যাপন করতে হয়; মান সংযোজন মুক্ত হয়ে, সমুচ্ছেদ করে ব্রহ্মচর্য জীবন যাপন করতে হয়; ভবরাগ সংযোজন মুক্ত হয়ে, সমুচ্ছেদ করে ব্রহ্মচর্য জীবন যাপন করতে হয়; অবিদ্যা সংযোজন মুক্ত হয়ে, সমুচ্ছেদ করে ব্রহ্মচর্য জীবন যাপন করতে হয়।

হে ভিক্ষুগণ, এই সপ্ত সংযোজন (বন্ধন) মুক্ত হয়ে, সমুচ্ছেদ করেই ব্রহ্মচর্য জীবন যাপন করতে হয়। যখন হে ভিক্ষুগণ, ভিক্ষু অনুনয় সংযোজন মুক্ত হয়, সমূলে ছিন্ন হয়, ছিন্নমূল তালবৃক্ষ সদৃশ হয়, পুনঃ উৎপত্তিতে অসমর্থ, ভবিষ্যতে অনুৎপত্তির হেতুতে পরিণত হয়েছে; প্রতিঘ সংযোজন মুক্ত হয়, সমূলে ছিন্ন হয়, ছিন্নমূল তালবৃক্ষ সদৃশ হয়, পুনঃ উৎপত্তিতে অসমর্থ, ভবিষ্যতে অনুৎপত্তির হেতুতে পরিণত হয়েছে; দৃষ্টি সংযোজন মুক্ত হয়, সমূলে ছিন্ন হয়, ছিন্নমূল তালবৃক্ষ-সদৃশ হয়, পুনঃ উৎপত্তিতে অসমর্থ, ভবিষ্যতে অনুৎপত্তির হেতুতে পরিণত হয়েছে; বিচিকিৎসা (সন্দেহ) সংযোজন মুক্ত হয়, সমূলে ছিন্ন হয়, ছিন্নমূল তালবৃক্ষ সদৃশ হয়, পুনঃ উৎপত্তিতে অসমর্থ, ভবিষ্যতে অনুৎপত্তির হেতুতে পরিণত হয়েছে; মান (অভিমান) সংযোজন মুক্ত হয়, সমূলে ছিন্ন হয়, ছিন্নমূল তালবৃক্ষ সদৃশ হয়, পুনঃ উৎপত্তিতে অসমর্থ, ভবিষ্যতে অনুৎপত্তির হেতুতে পরিণত হয়েছে; ভবরাগ (পার্থিব কামনা-বাসনা) সংযোজন মুক্ত হয়, সমূলে ছিন্ন হয়, ছিন্নমূল তালবৃক্ষ সদৃশ হয়, পুনঃ উৎপত্তিতে অসমর্থ, ভবিষ্যতে অনুৎপত্তির হেতুতে পরিণত হয়েছে; অবিদ্যা (অজ্ঞানতা) সংযোজন প্রহীন হয়, ছিন্নমূল তালবৃক্ষ সদৃশ হয়, পুনঃ উৎপত্তিতে অসমর্থ, ভবিষ্যতে অনুৎপত্তির হেতুতে পরিণত হয়েছে; তখন হে ভিক্ষুগণ, সে ভিক্ষু তৃষ্ণা ছিন্ন করেছে, সংযোজন ছিন্ন করেছে বলে কথিত এবং পুরোপুরি মান উপলব্ধি করে দুঃখের অন্তসাধন করেছে”।

ব্যাখ্যা [০]