লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

দানবস্তু সূত্র

“হে ভিক্ষুগণ, দানের এই অষ্টবিধ ভিত্তি। আট কী কী?

“কেউ ইচ্ছাবশত দান দেয়; কেউ ক্রোধবশত দান দেয়; কেউ মোহ৭বশত দান দেয়; কেউ ভয় হেতু দান দেয়; কেউ এ রকম ভেবে দান দেয়; “আমার পূর্ব পুরুষ দ্বারা পূর্বে এই দান দেয়া হয়েছিল এবং কৃত হয়েছিল। আমি আমার পরিবারের প্রাচীন রীতি পরিত্যাগ করতে পারি না।” “আমি এ দান দিয়ে কায় ভেদে মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হব” এরূপ ভেবে কেউ দান দেয়; “আমার এ দান চিত্তকে প্রশান্ত করে, আনন্দ ও প্রফুল্লতা উৎপন্ন করে”, এরূপ চিন্তা করে কেউ দান দেয়; কেউ চিত্তকে অলঙ্করণ ও চিত্ত পরিষ্কারের জন্য দান দেয়।

হে ভিক্ষুগণ, দানের এই অষ্টবিধ ভিত্তি।”

ব্যাখ্যা [০]