লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

বোজ্ঝা সূত্র

একসময় ভগবান শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিক নির্মিত আরামে অবস্থান করছিলেন। অতঃপর বোজ্ঝা উপাসিকা ভগবান যেখানে ছিলেন তথায় উপস্থিত হন, উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একপ্রান্তে উপবেশন করেন। এক প্রান্তে উপবিষ্ট উপাসিকা বোজ্ঝাকে ভগবান বললেন :

“বোজ্ঝে, অষ্টাঙ্গযুক্ত উপোসথ দিবস প্রতিপালিত, রক্ষিত হলে মহাফলপ্রদ। অত্যন্ত হিতকর, অত্যন্ত উজ্জ্বল, অত্যন্ত রোমাঞ্চকর হয়। বোজ্ঝে, কীরূপে মহাফলপ্রদ, অত্যন্ত হিতকর, অত্যন্ত উজ্জ্বল, অত্যন্ত রোমাঞ্চকর অষ্টাঙ্গযুক্ত উপোসথ দিবস প্রতিপালন করতে হয়?”

বোজ্ঝে, আর্যশ্রাবক এরূপ চিন্তা করেন, অর্হৎগণ সমগ্র জীবন প্রাণিহত্যা পরিত্যাগ করেন এবং প্রাণিহত্যা প্রতিবিরত হন। তাঁরা দণ্ড ও অস্ত্র পরিহার করে সর্বজীবের প্রতি বিনীত এবং দয়ার্দ্র হয়ে অবস্থান করেন। আমিও এখন এই দিবা-রাত্রি প্রাণিহত্যা পরিহার করে প্রাণিহত্যা প্রতিবিরত হব, দণ্ড ও অস্ত্র পরিত্যাগ করে সর্বপ্রাণীর প্রতি বিনীত ও দয়ার্দ্র হয়ে বাস করব। সুতরাং এ উপায়ে আমি অর্হতের উদাহরণ অনুকরণ করব এবং তদ্বারা আমার উপোসথ রক্ষিত হবে। এই প্রথম গুণে গুণান্বিত হয়…

“অর্হৎগণ যাবজ্জীবন উচ্চশয্যা, মহাশয্যা পরিহার করে উচ্চশয্যা, মহাশয্যা প্রতিবিরত হন। তাঁরা নিচু শয্যায় শয়ন করেন, মঞ্চ বা তৃণ বিস্তৃত শয্যা গ্রহণ করেন। আমিও অদ্য রাত্রিদিন উচ্চশয্যা, মহাশয্যা পরিহার করে উচ্চশয্যা, মহাশয্যা প্রতিবিরত হই, নিচু শয্যায়, মঞ্চ বা তৃণ বিস্তৃত শয্যায় শয়ন করি। এভাবে আমি অর্হৎগণকে অনুসরণ করি এবং তদ্বারা আমার উপোসথ রক্ষিত হবে।” এই অষ্টম গুণে উপোসথ রক্ষিত হয়।

“বোজ্ঝে, এই অষ্টাঙ্গ সমন্বিত উপোসথ দিবস প্রতিপালিত এবং রক্ষিত হলে তা মহাফলপ্রদ, মহাহিতকর, অত্যন্ত উজ্জ্বল, অত্যন্ত রোমাঞ্চকর হয়। উপোসথ দিবস প্রতিপালিত, রক্ষিত হলে কীরূপ মহাফলপ্রদ, কীরূপ মহা হিতকর, কীরূপ মহা উজ্জ্বল, কীরূপ মহা রোমাঞ্চকর হয়?

বোজ্ঝে, যদি কোনো ব্যক্তি এই ষোড়শ মহাজনপদে প্রভূতসপ্ত রত্নের অধিকারী হয়, রাজ্যে প্রভুত্ব করে যেমন অঙ্গবাসী, মগধবাসী, কাশীবাসী, কোশলবাসী, বজ্জিগণ, মল্লগণ, চেতীগণ, বংসগণ, কুরুগণ, পঞ্চালগণ, মচ্ছগণ, সুরসেনগণ, অশ্বকগণ, অবন্তীগণ, গান্ধারগণ এবং কম্বোজগণের উপর রাজত্ব করে তথাপি অষ্টাঙ্গ সমন্বিত উপোসথ দিবস প্রতিপালন ও রক্ষার ষোড়শাংশের একাংশও হয় না। তার কারণ কী? বোজ্ঝে, দিব্যসুখের তুলনায় মনুষ্য রাজত্ব নিকৃষ্ট হেতু।

বোজ্ঝে, মনুষ্যলোকের পঞ্চাশ বৎসর চাতুমর্হারাজিক দেবগণের মাত্র এক রাত্রিদিন; তাদের মাসে আছে সেরূপ ত্রিশ রাত্রি, তাদের বৎসরে আছে বারো মাস। তদনুরূপ চাতুর্মহারাজিক দেবগণের আয়ুপ্রমাণ দিব্য পঞ্চশত বৎসর। বোজ্ঝে, এটা নিশ্চিত যে, যখন কোনো স্ত্রী বা পুরুষ অষ্টাঙ্গ সমন্বিত উপোসথ দিবস পালন করে তারা কায়ভেদে মৃত্যুর পর চাতুর্মহারাজিক দেবগণের মধ্যে উৎপন্ন হয়। সুতরাং বোজ্ঝে, সে ব্যাপারে এটা আমাকর্তৃক ভাষিত হয়েছে, দিব্যসুখের তুলনায় মনুষ্য রাজত্ব নিকৃষ্ট।

বোজ্ঝে, মনুষ্যলোকের শত বৎসর তাবতিংস দেবগণের এক রাত্রিদিন। সেরূপ ত্রিশ রাত্রে মাস, বারো মাসে বৎসর। তদনুরূপ তাবতিংস দেবগণের আয়ুপ্রমাণ দিব্য সহস্র বৎসর। বোজ্ঝে, এটা নিশ্চিত যে, যখন কোনো স্ত্রী বা পুরুষ অষ্টাঙ্গ সমন্বিত উপোসথ দিবস পালন করে তারা কায়ভেদে মৃত্যুর পর তাবতিংস দেবগণের মধ্যে উৎপন্ন হয়। সুতরাং বোজ্ঝে, সে ব্যাপারেই আমাকর্তৃক এটা ভাষিত হয়েছে, দিব্যসুখের তুলনায় মনুষ্য রাজত্ব নিকৃষ্ট।

বোজ্ঝে, মনুষ্যলোকের দ্বি-শত বৎসর যাম দেবগণের এক রাত্রিদিন। সেরূপ ত্রিশ রাত্রে মাস, বারো মাসে বৎসর। বোজ্ঝে, এটা নিশ্চিত যে, যখন কোনো স্ত্রী বা পুরুষ অষ্টাঙ্গ সমন্বিত উপোসথ দিবস পালন করে তারা কায়ভেদে মৃত্যুর পর যাম দেবগণের মধ্যে উৎপন্ন হয়। সে কারণেই বোজ্ঝে, আমাকর্তৃক এটা ভাষিত হয়েছে, দিব্য সুখের তুলনায় মনুষ্য রাজত্ব নিকৃষ্ট।

বোজ্ঝে, মনুষ্যলোকের চারশত বৎসর তুষিত দেবগণের এক রাত্রিদিন। সেরূপ ত্রিশ রাত্রে মাস, বারো মাসে বৎসর। তদনুরূপ তুষিত দেবগণের আয়ু দিব্য গণনায় চার হাজার বৎসর। বোজ্ঝে, এটা নিশ্চিত যে, যখন কোনো স্ত্রী বা পুরুষ অষ্টাঙ্গ সমন্বিত উপোসথ দিবস পালন করে তারা কায়ভেদে মৃত্যুর পর তুষিত দেবগণের মধ্যে উৎপন্ন হয়। বোজ্ঝে, সে কারণেই আমাকর্তৃক এটা ভাষিত হয়েছে, দিব্যসুখের তুলনায় মনুষ্য রাজত্ব নগণ্য।

বোজ্ঝে, মনুষ্যলোকের আটশত বৎসর নিম্মাণরতি দেবগণের এক রাত্রিদিন। সেরূপ ত্রিশ রাত্রে মাস, বারো মাসে বৎসর। তদনুরূপ নিম্মাণরতি দেবগণের আয়ু দিব্য গণনায় আট হাজার বৎসর। বোজ্ঝে, এটা নিশ্চিত যে, যখন কোনো স্ত্রী বা পুরুষ অষ্টাঙ্গ সমন্বিত উপোসথ দিবস পালন করে তারা কায়ভেদে মৃত্যুর পর নিম্মাণরতি দেবগণের মধ্যে উৎপন্ন হয়। সে কারণেই বোজ্ঝে, আমাকর্তৃক এটা ভাষিত হয়েছে, দিব্যসুখের তুলনায় মনুষ্য আধিপত্য নগণ্য।

বোজ্ঝে, মনুষ্যলোকের ষোড়শ সহস্র বৎসর পরনিম্মিতবসবত্তী দেবগণের এক রাত্রিদিন। সেরূপ ত্রিশ রাত্রে মাস, বারো মাসে বৎসর। তদনুরূপ পরনিম্মিতবসবত্তী দেবগণের আয়ু দিব্য গণনায় ষোড়শ সহস্র বৎসর। বোজ্ঝে, এটা নিশ্চিত যে, যখন কোনো স্ত্রী বা পুরুষ অষ্টাঙ্গ সমন্বিত উপোসথ দিবস পালন করে, তারা কায়ভেদে মৃত্যুর পর পরনিম্মিতবসবত্তী দেবগণের মধ্যে উৎপন্ন হয়। সে-কারণেই বোজ্ঝে, আমাকর্তৃক এটা ভাষিত হয়েছে, দিব্যসুখের তুলনায় মনুষ্য আধিপত্য নগণ্য।

প্রাণিহত্যা করবে না, করবে না অদত্ত গ্রহণ,
করবে না মিথ্যাভাষণ, হবে না মদ্যপায়ী,
হবে বিরত মৈথুন সেবনে,
রাত্রে বা বিকালে করবে না ভোজন গ্রহণ।
করবে না ধারণ মালা, করবে না সুগন্ধ দ্রব্য ব্যবহার,
করবে শয়ন মাচায়, ভূমিতে বা তৃণপত্রে,
অষ্টাঙ্গিক উপোসথ বলে হয়েছে তা ভাষিত,
দুঃখ অন্তকারী বলে বুদ্ধ দ্বারা হয়েছে যা প্রকাশিত।
চন্দ্র-সূর্য উভয়ে সুদর্শনীয় তমঃ বিনোদনকারী,
বিচরণ করে চক্রবালব্যাপী আলোক প্রদানে,
অন্তরীক্ষে বিচরণকারী চন্দ্র-সূর্য করে বিরোচিত
সর্বদিক, করে প্রভাসিত সমগ্র আকাশ।
কদাচ শিখবে না সরোষপূর্ণ বাক্য
মুখস্খলিত সামান্য বাক্য করবে না গ্রহণ,
দেবে না বাক্যের উপর বাক্য চাপিয়ে,
এক কথাকে অন্য কথায় করবে না মর্দন,
সত্য-মিথ্যা সংযুক্ত বাক্য করবে না ভাষণ।
এ পৃথিবীর মধ্যে সমুদ্রে উৎপন্ন মুক্তা,
ইন্দ্রনীলাদি মণি, উত্তম বেণুরিয় বা এক বৎসর
আয়ু পরিমাণ বেণুবন জাতিমণি, শৃঙ্গি বা গোশৃঙ্গ
সদৃশ উৎপন্ন সুবর্ণ অথবা পর্বতজাত কাঞ্চনাদি,
যার মধ্যে আছে বিদ্যমান যা কিছু ধন, জাতরূপ বা
শাস্তাবর্ণ সুবর্ণ, হটক বা পিপীলিকাদি দ্বারা নির্গত
সুবর্ণ নামে যা যা হয় কথিত।
সেসব অষ্টাঙ্গিক গুণযুক্ত উপোসথের
ষোলো কলার এক কলাও হয় না পরিমিত।
চন্দ্রপ্রভা ও সমস্ত তারকাও হয় না তদ্রূপ,
তদ্ধেতু শীলবান নরনারীগণ!
অষ্টাঙ্গ গুণযুক্ত উপোসথ কর হে প্রতিপালন,
সুখদায়ক পুণ্যকর্ম করে সম্পাদন
নরনারীগণ আনন্দিত, প্রশংসিত প্রাপ্ত হয় স্বর্গস্থান।”

ব্যাখ্যা [০]