লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

প্রথম আহ্বানযোগ্য সূত্র

ভিক্ষুগণ, আটটি গুণে গুণান্বিত ভিক্ষু আহ্বানযোগ্য, প্রহ্বানযোগ্য, দানযোগ্য, অঞ্জলি লাভের যোগ্য, জগতের অনুত্তর পুণ্যক্ষেত্র। আট কী কী?

এক্ষেত্রে, ভিক্ষুগণ, ভিক্ষু শীলবান হয়… শিক্ষাপদসমূহ গ্রহণ ও শিক্ষা করে, বহুশ্রুত হয়… দৃষ্টি ভালোভাবে উপলব্ধি করে, কল্যাণমিত্র, সহচর এবং ঘনিষ্ট লোক লাভ করে, সম্যক দৃষ্টিযুক্ত হয় এবং সম্যক দর্শনসম্পন্ন হয়। এমনকি ইহজীবনেও স্বেচ্ছায়, সহজে এবং বিনাকষ্টে অভিচৈতসিক চার ধ্যানসুখ লাভ করে; বিবিধ পূর্বনিবাস স্মরণ করে, যেমন : এক জন্ম, দুই জন্ম… জীবনের ধরণ, বিস্তৃতভাবে পূর্বনিবাস স্মরণ করে; মনুষ্যাতীত বিশুদ্ধ দিব্যচক্ষু দ্বারা সত্ত্বগণকে তাদের কর্মানুসারে জ্ঞাত হয়; আসক্তি ক্ষয় করে অনাসক্ত, চেতো-বিমুক্তি, প্রজ্ঞা-বিমুক্তি, দৃষ্টধর্মে স্বয়ং অভিজ্ঞা ক্ষয় প্রত্যক্ষ করে অবস্থান করে।

ভিক্ষুগণ, এই অষ্টগুণে গুণান্বিত ভিক্ষু আহ্বানেরযোগ্য, প্রহ্বানযোগ্য, দক্ষিণাযোগ্য, অঞ্জলিযোগ্য, জগতের অনুত্তর পুণ্যক্ষেত্র।”

ব্যাখ্যা [০]