একসময় ভগবান গয়ার গয়াশীর্ষে অবস্থান করছিলেন। তখন ভগবান ভিক্ষুগণকে আহ্বান করলেন, “ভিক্ষুগণ,” “হ্যাঁ প্রভু” বলে ভিক্ষুগণ সম্মতি জ্ঞাপন করেন। ভগবান বলেন :
“হে ভিক্ষুগণ, অভিসম্বুদ্ধ লাভের পূর্বে যখন আমি বোধিসত্ত্ব ছিলাম তখন আলো বিষয়ে জ্ঞাত হই কিন্তু রূপ দর্শন করিনি। তখন ভিক্ষুগণ, আমি চিন্তা করলাম, যদি আমার আলো বিষয়ে জানতে হয় ও রূপ দর্শন করতে হয় তাহলে আমার এই জ্ঞানদর্শন পরিশুদ্ধতর হতে হবে।” ভিক্ষুগণ, সেই আমি অন্য সময়ে অপ্রমত্ত, উৎসাহান্বিত, নিজের প্রভু হয়ে অবস্থানকালে আলো সম্পর্কে জ্ঞাত হই ও রূপ দর্শন করি কিন্তু সেসব দেবতাদের সাথে থাকিনি, আলাপ-সালাপে রত হইনি।
ভিক্ষুগণ, তখন আমার মনে এই চিন্তা জাগ্রত হলো : “যদি আমার আলো সম্পর্কে জানতে হয় ও রূপ দর্শন করতে হয় তাহলে সেই দেবতাদের সাথে থাকা উচিত, আলাপ-সালাপে রত হওয়া উচিত, এভাবেই আমার জ্ঞান-দর্শন পরিশুদ্ধতর হবে।” ভিক্ষুগণ, সেই আমি অন্য সময়ে অপ্রমত্ত, উৎসাহান্বিত নিজের প্রভু হয়ে অবস্থানকালে আলো সম্পর্কে জ্ঞাত হই, রূপ দর্শন করি এবং সেই দেবতাদের সাথে থাকি, আলাপ সালাপে রত হই, কিন্তু এ বিষয়টা জানিনি, “এসব দেবতা অমুক অমুক দেবনিকায়ের থেকে আগত।”
“তখন ভিক্ষুগণ, আমি এরূপ চিন্তা করলাম-যদি আমার আলো সম্পর্কে জানতে হয়, রূপ দর্শন করতে হয় তাহলে সেসব দেবতাদের সাথে অবস্থান করা, আলাপ-সালাপে রত হওয়া উচিত এবং সেসব দেবতাদের জানা উচিত, “এসব দেবতা অমুক অমুক দেবনিকায় হতে আগত, এভাবে আমার এই জ্ঞানদর্শন পরিশুদ্ধতর হবে।” ভিক্ষুগণ, সেই আমি অপর সময়ে অপ্রমত্ত, উৎসাহান্বিত নিজের প্রভু হয়ে অবস্থানকালে আলো সম্পর্কে জ্ঞাত হই, রূপ দর্শন করি এবং সেই দেবতাদের সাথে থাকি, অবস্থান করি, আলাপ-সালাপে রত হই এবং সেসব দেবতা সম্পর্কে জানতে পারি, এসব দেবতা অমুক অমুক দেবনিকায় হতে আগত, কিন্তু এ বিষয়টা যে জানিনি, “এসব দেবতা এ কর্মের বিপাকে এখান থেকে চ্যুত হয়ে তথায় উৎপন্ন হয়েছে” সেসব দেবতাদের এ বিষয়ে জানিনি-এসব দেবতা এরূপ আহার, এরূপ সুখ-দুঃখ উপলব্ধিকারী”, সেসব দেবতাদের এ বিষয় জানতে পারি, এসব দেবতা এরূপ আহার, এরূপ সুখ-দুঃখ উপলব্ধিকারী; যেসব দেবতাদের এ বিষয় জানতে পারিনি, “এসব সুখ-দুঃখ উপলব্ধিকারী; যেসব দেবতাদের এ বিষয় জানতে পারিনি- “এসব দেবতা এরূপ দীর্ঘায়ুসম্পন্ন, এরূপ চিরস্থায়ী” সেসব দেবতাদের এ বিষয়টা জানতে পারি, “এসব দেবতা এরূপ দীর্ঘায়ুসম্পন্ন, এরূপ চিরস্থায়ী, কিন্তু সেসব দেবতার সাথে পূর্বে আমি বাস করেছিলাম কি না জানতাম না।”
“হে ভিক্ষুগণ, আমার এরূপ চিন্তা উৎপন্ন হলো : “যদি আমার জ্যোতি সম্পর্কে জানতে হয়, রূপ দর্শন করতে হয় তাহলে সেসব দেবতার সাথে অবস্থান করা, আলাপ-সালাপে রত হওয়া, সেসব দেবতাকে জানা উচিত, “এসব দেবতা অমুক অমুক দেব নিকায়ের” এবং সেসব দেবতাকে জানা উচিত, “এসব দেবতা এই কর্ম-বিপাকে এখান হতে চ্যুত হয়ে তথায় উৎপন্ন হয়েছে” এবং এসব দেবতাকে জানা উচিত, “এসব দেবতা এরূপ আহার, সুখ-দুঃখ উপলব্ধিকারী” এবং এসব দেবতাকে জানা উচিত, “এসব দেবতা এরূপ দীর্ঘায়ুসম্পন্ন, এরূপ চিরস্থায়ী” এবং “এসব দেবতার সাথে পূর্বে আমি বাস করে থাকি বা না থাকি, আমার এই জ্ঞান ও দর্শন পরিশুদ্ধতর হবে।” হে ভিক্ষুগণ, পরবর্তী সময়ে সেই আমি অপ্রমত্ত, উৎসাহান্বিত, বীর্যবান হয়ে অবস্থানকালে জ্যোতি সম্পর্কে জানতে পারি, রূপ দর্শন করি, সেসব দেবতার সাথে অবস্থান করি, আলাপ-সালাপে রত হই এবং সেসব দেবতার বিষয়ে জানতে পারি, “এসব দেবতা অমুক অমুক দেবনিকায়ের” এবং “এসব দেবতা এই কর্ম বিপাকে এখান হতে চ্যুত হয়ে তথায় উৎপন্ন হয়েছে। এসব দেবতা সম্পর্কে আমি অবগত হই, “এসব দেবতা এরূপ আহার, এরূপ সুখ-দুঃখ উপলব্ধিকারী এবং জানতে পারিঃ “এসব দেবতা এরূপ দীর্ঘায়ুসম্পন্ন, এরূপ চিরস্থায়ী এবং সেসব দেবতাকে জানতে পারি তাদের সাথে পূর্বে অবস্থান করেছিলাম কিনা।”
হে ভিক্ষুগণ, যদবধি অধিদেবে এই অষ্টক্রম জ্ঞান ও দর্শন সুবিশুদ্ধ হয়নি তদবধি কি দেবলোকে, কি মারলোকে, কি ব্রহ্মলোকে, কি শ্রমণ, ব্রাহ্মণ, দেবতা ও মনুষ্যের মধ্যে অনুত্তর সম্যকসম্বোধি লাভ করেছি বলে প্রকাশ করিনি। কিন্তু যখন হে ভিক্ষুগণ, অধিদেবে এই অষ্টক্রম জ্ঞান ও দর্শন সুবিশুদ্ধ হয় তখন আমি দেবলোকে, মারলোকে, ব্রহ্মলোকে, শ্রমণ, ব্রাহ্মণ, দেবতা ও মনুষ্যের মধ্যে অনুত্তর সম্যকসম্বোধি লাভ করেছি বলে প্রকাশ করি। এখন আমার এরূপ জ্ঞানদর্শন উৎপন্ন হয়েছে, আমার চিত্তবিমুক্তি অচলা, এই আমার শেষ জন্ম, এখন আর পুনর্জন্মের সম্ভাবনা নেই।”
ব্যাখ্যা [০]