লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

বিমোক্ষ সূত্র

“হে ভিক্ষুগণ, বিমোক্ষ এই অষ্টবিধ। অষ্টবিধ কী কী?

রূপী (দেহ সম্পর্কে সচেতন) রূপ দর্শন করে। এটা প্রথম বিমোক্ষ।

ব্যক্তিগতভাবে অসংজ্ঞী (দেহ সম্পর্কে অসচেতন ব্যক্তি) বাহ্যিকভাবে রূপ দর্শন করে। এটা দ্বিতীয় বিমোক্ষ।

সে স্বয়ং চিন্তা প্রয়োগ করে, “এটা শুভ” এটা তৃতীয় বিমুক্তি।

সম্পূর্ণরূপে রূপসংজ্ঞাসমূহ অতিক্রম করে পটিঘসংজ্ঞা (ক্রোধসংজ্ঞা)-সমূহ অস্তমিত করে নানাত্ব সংজ্ঞার প্রতি অমনোযোগী হয়ে “অনন্ত আকাশ” চিন্তা করে আকাশ অনন্ত আয়তনে প্রবেশ করে এবং তাতে অবস্থান করে। এটা চতুর্থ বিমোক্ষ।

সম্পূর্ণরূপে আকাশ-অনন্ত-আয়তন অতিক্রম করে “অনন্ত বিজ্ঞান” এরূপ চিন্তা করে বিজ্ঞান-অনন্ত-আয়তন লাভ করে তাতে অবস্থান করে। এটা পঞ্চম বিমোক্ষ।

সম্পূর্ণরূপে বিজ্ঞান-অনন্ত-আয়তন অতিক্রম করে “কিছুই না” এরূপ চিন্তা করে আকিঞ্চনায়তন লাভ করে তাতে অবস্থান করে। এটা ষষ্ঠ বিমুক্তি।

সম্পূর্ণরূপে আকিঞ্চনায়তন অতিক্রম করে নৈবসংজ্ঞা-নাসংজ্ঞায়তন (সংজ্ঞাও না, অসংজ্ঞাও না) লাভ করে তাতে অবস্থান করে। এটা সপ্তম বিমোক্ষ।

সম্পূর্ণরূপে নৈবসংজ্ঞা-নাসংজ্ঞায়তন অতিক্রম করে সে সংজ্ঞাবেদয়িত নিরোধ লাভ করে তাতে অবস্থান করে। এটা অষ্টম বিমোক্ষ”।

ব্যাখ্যা [০]