লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

ইচ্ছা সূত্র

তখন আয়ুষ্মান সারিপুত্র ভিক্ষুগণকে আহ্বান করলেন, “ভিক্ষুগণ,” ভিক্ষুগণ “আবুসো” বলে উত্তর দেন। আবুসো বলে ভিক্ষুগণ আয়ুষ্মান সারিপুত্রের অনুসরণ করেন।

“হে আবুসো, জগতে এই অষ্টবিধ পুদ্গল বিদ্যমান। আট কী কী?

হে আবুসো, ভিক্ষু নির্জনে উদ্যমবিহীন হয়ে অবস্থানকালে সম্পত্তির প্রতি ইচ্ছা উৎপন্ন হয়। সে সম্পত্তির জন্য ক্রিয়াশীল, উদ্যমী হয়, চেষ্টা করে। কিন্তু যদিও সে নিজে ক্রিয়াশীল হয়, উদ্যমী হয়, চেষ্টা করে তবুও তার সম্পদ আসে না। সম্পদ লাভ না হওয়ায় সে অনুশোচনা করে, বিলাপ করে, আর্তনাদ করে, বক্ষ চাপড়ায় এবং সম্মোহে পতিত হয় (চিত্তবিক্ষেপ ঘটে)। ভিক্ষুগণ, এ ভিক্ষুই কথিত, “যে সম্পদ ইচ্ছা করে বাস করে,” সে নিজে সম্পত্তির জন্য সক্রিয় হয়, উদ্যমী হয়, চেষ্টা করে, কিন্তু সে ওগুলো লাভ না করে অনুশোচনা করে, বিলাপ করে; সে সদ্ধর্মচ্যুত হয়।

হে আবুসো, ভিক্ষু নির্জনে উদ্যমবিহীন হয়ে অবস্থানকালে সম্পত্তির প্রতি ইচ্ছা উৎপন্ন হয়। সে সম্পত্তি লাভের জন্য সক্রিয় হয়, উদ্যমী হয়, চেষ্টা করে। সে নিজে সক্রিয়, উদ্যমী হওয়ায়, চেষ্টার ফলে তার সম্পদ লাভ হয়। লাভের জন্য সে মত্ত হয়, প্রমত্ত হয়, উৎফুল্ল হয়, উত্তেজিত হয়। ভিক্ষুগণ, এ ভিক্ষু কথিত হয়, “যে সম্পদ ইচ্ছা করে বাস করে,” সে নিজে সম্পদ লাভের চেষ্টা করে, উদ্যমী হয় এবং লাভ করে, মত্ত হয়, প্রমত্ত হয় এবং সদ্ধর্ম হতে চ্যুত হয়।

হে আবুসো, ভিক্ষু নির্জনে উদ্যমবিহীন হয়ে অবস্থানকালে সম্পত্তির প্রতি আকাঙ্ক্ষা উৎপন্ন হয়। সে সম্পত্তির জন্য সক্রিয় হয় না, উদ্যমী হয় না, চেষ্টা করে না, সে লাভের জন্য ক্রিয়াশীল না হওয়ায়, উদ্যমী না হওয়ায়, চেষ্টাশীল না হওয়ায় তার লাভ হয় না। এগুলো না পেয়ে সে অনুশোচনা করে, বিলাপ করে, আর্তনাদ করে, বক্ষ চাপড়ায় এবং সম্মোহগ্রস্ত হয়। হে ভিক্ষুগণ, এ ভিক্ষু কথিত হয়, “যে সম্পদ ইচ্ছা করে বাস করে,” সে সম্পদের জন্য সক্রিয় হয় না, উদ্যমী হয় না, চেষ্টা করে না, কিন্তু এগুলো না পেয়ে সে অনুশোচনা করে, পরিদেবন করে এবং সে সদ্ধর্ম হতে চ্যুত হয়।

হে আবুসো, ভিক্ষু নির্জনে উদ্যমহীন হয়ে অবস্থানকালে লাভের জন্য ইচ্ছা উৎপন্ন হয়, সে লাভের জন্য সক্রিয় হয় না, উদ্যমী হয় না, চেষ্টা করে না। সে সক্রিয় না হয়ে, উদ্যমী না হয়ে, চেষ্টাশীল না হয়েও তার লাভ উৎপন্ন হয়। সে সেই লাভের দ্বারা মত্ত হয়, প্রমত্ত হয়, উৎফুল্ল হয়, উত্তেজিত হয়। হে ভিক্ষুগণ, এই ভিক্ষু কথিত হয়, “একজন লাভাকাঙ্ক্ষী ভিক্ষু” সে লাভের জন্য সক্রিয় হয় না, উদ্যমী হয় না, চেষ্টা করে না। কিন্তু সে এগুলো লাভ করে মত্ত হয়, প্রমত্ত হয় এবং সদ্ধর্ম হতে চ্যুত হয়।

হে আবুসো, ভিক্ষু নির্জনে উদ্যমহীন হয়ে অবস্থানকালে লাভের জন্য ইচ্ছা করে। সে লাভের জন্য সক্রিয় হয়, উদ্যমী হয়, চেষ্টা করে। সে লাভের জন্য সক্রিয় হয়ে, উদ্যমী হয়ে, চেষ্টাশীল হয়েও তার তা অর্জিত হয় না। সে লাভ না করায় অনুশোচনা করে, বিলাপ করে, আর্তনাদ করে, বক্ষ চাপড়ায় এবং সম্মোহগ্রস্ত হয়। হে ভিক্ষুগণ, এ ভিক্ষু কথিত হয়, “যে লাভেচ্ছু হয়ে বাস করে।” সে লাভের জন্য সক্রিয় হয়, উদ্যমী হয়, চেষ্টা করে এবং সে সেগুলো লাভী হয় না এবং অনুশোচনাকারী হয় না এবং পরিদেবনকারীও হয় না ও সদ্ধর্ম হতে চ্যুত হয় না।

হে আবুসো, ভিক্ষু নির্জনে উদ্যমহীন হয়ে অবস্থানকালে লাভের জন্য ইচ্ছা করে। সে লাভের জন্য সক্রিয় হয়, উদ্যমী হয়, চেষ্টা করে। তার সক্রিয়তা, উদ্যমশীলতা, চেষ্টাশীলতায় লাভ ঘটে। কিন্তু সেই লাভের দ্বারা সে মত্ত হয় না, প্রমত্ত হয় না। ভিক্ষুগণ, এ ভিক্ষু কথিত হয়, সে সম্পদ লাভের জন্য ইচ্ছ করে, সে সক্রিয় হয়, চেষ্টা করে লাভের জন্য কিন্তু এগুলো লাভ করে সে মত্ত হয় না, প্রমাদী হয় না এবং সদ্ধর্ম হতে চ্যুত হয় না।

হে আবুসো, ভিক্ষু নির্জনে উদ্যমহীন হয়ে অবস্থানকালে লাভের জন্য ইচ্ছা করে। সে লাভের জন্য সক্রিয় হয় না, উদ্যমী হয় না, চেষ্টা করে না। সে লাভের জন্য সক্রিয় না হওয়ায়, উদ্যমী না হওয়ায়, চেষ্টাশীল না হওয়ায় তার লাভ উৎপন্ন হয় না। সে অলাভ হেতু অনুশোচনা করে না, বিলাপ করে না, পরিদেবন করে না, বক্ষ চাপড়ায় না, সম্মোহ প্রাপ্ত হয় না। ভিক্ষুগণ, এই ভিক্ষু লাভের জন্য ইচ্ছা পোষণ করে বসবাসকারী হিসাবে কথিত। সে সক্রিয় হয় না, উদ্যমী হয় না, লাভের জন্য চেষ্টা করে না, সেহেতু সে লাভী হয় না, অনুশোচনা করে না, পরিদেবন করে না এবং সদ্ধর্ম হতে চ্যুত হয় না।

হে আবুসো, ভিক্ষু নির্জনে উদ্যমহীন হয়ে অবস্থানকালে লাভের জন্য ইচ্ছা করে। সে লাভের জন্য সক্রিয় হয় না, উদ্যমী হয় না, চেষ্টা করে না। তার লাভের জন্য সক্রিয় না হওয়া, উদ্যমী না হওয়া, চেষ্টাশীল না হওয়া সত্ত্বেও তার লাভ উৎপন্ন হয়। সে সেই লাভের জন্য মত্ত হয় না, প্রমত্ত হয় না, উন্মত্ত হয় না। ভিক্ষুগণ, এই ভিক্ষু কথিত হয়, যে লাভেচ্ছু হয়ে বাস কর্তেসে লাভের জন্য সক্রিয় হয় না, উদ্যমী হয় না, চেষ্টাশীল হয় না, লাভ করে সে মত্ত হয় না, প্রমাদী হয় না এবং সদ্ধর্ম হতে চ্যুত হয় না।

ব্যাখ্যা [০]