লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

দেবদত্ত বিপত্তি সূত্র

একসময় রাজগৃহের গৃধ্রকূট পর্বত হতে দেবদত্তের চলে যাওয়ার অনতিবিলম্ব পরে ভগবান তথায় অবস্থান করতেছিলেন। ভগবান তখন ভিক্ষুগণকে দেবদত্ত সম্পর্কে এরূপ বলতেছিলেন :

“হে ভিক্ষুগণ, সাধু, ভিক্ষুর উচিত মাঝে মাঝে আত্মসমালোচনা করা; ভিক্ষুর পক্ষে এটা উত্তম মাঝে মাঝে অপরের দোষ পর্যবেক্ষণ করা; সাধু, ভিক্ষুর উচিত মাঝে মাঝে আত্মসম্পত্তি পর্যবেক্ষণ করা; সাধু, মাঝে মাঝে ভিক্ষুর উচিত পরসম্পত্তি পর্যবেক্ষণ করা। হে ভিক্ষুগণ, অষ্ট অসদ্ধর্মে অভিভূত, বশীভূত চিত্ত দেবদত্ত কল্পকাল পর্যন্ত অপায়িক নৈরয়িক দুঃখ ভোগের দণ্ডযোগ্য কারণ প্রাপ্ত হলো। অষ্ট কী কী?

হে ভিক্ষুগণ, লাভাভিভূত, সম্পূর্ণরূপে বশীভূত চিত্ত… অলাভে অভিভূত, সম্পূর্ণরূপে বশীভূত চিত্ত, যশে অভিভূত সম্পূর্ণরূপে বশীভূত চিত্ত, অযশে অভিভূত সম্পূর্ণরূপে বশীভূত চিত্ত, সম্মানে অভিভূত সম্পূর্ণরূপে বশীভূত চিত্ত, অসম্মানে অভিভূত সম্পূর্ণরূপে বশীভূত চিত্ত, মন্দেচ্ছায় অভিভূত সম্পূর্ণরূপে বশীভূত চিত্ত, পাপমিত্রতায় অভিভূত সম্পূর্ণরূপে বশীভূত চিত্ত দেবদত্ত কল্পকাল পর্যন্ত অপায়িক, নৈরয়িক দুঃখ দণ্ড ভোগের অবস্থা প্রাপ্ত হলো।

হে ভিক্ষুগণ, এই অষ্ট অসদ্ধর্মে অভিভূত, বশীভূত চিত্ত দেবদত্ত কল্পকাল পর্যন্ত দণ্ডযোগ্য অবস্থা প্রাপ্ত হলো।

সাধু হে ভিক্ষুগণ, ভিক্ষুর উৎপন্ন লাভ, উৎপন্ন অলাভ, উৎপন্ন… যশ, উৎপন্ন… অযশ, উৎপন্ন… সম্মান, উৎপন্ন অসম্মান, উৎপন্ন… পাপেচ্ছা, উৎপন্ন পাপমিত্রতা জয় করে অবস্থান করা উচিত। এবং হে ভিক্ষুগণ, কেন এবং কি জন্য একজন ভিক্ষুর উৎপন্ন লাভ, উৎপন্ন অলাভ, উৎপন্ন যশ, উৎপন্ন অযশ… উৎপন্ন সম্মান, উৎপন্ন অসম্মান, উৎপন্ন… পাপেচ্ছা, উৎপন্ন পাপমিত্রতা জয় করে অবস্থান করা উচিত? যখন হে ভিক্ষুগণ, ভিক্ষু উৎপন্ন লাভ, উৎপন্ন অলাভ, উৎপন্ন… যশ, উৎপন্ন… অযশ, উৎপন্ন… সম্মান, উৎপন্ন… অসম্মান, উৎপন্ন… পাপেচ্ছা, উৎপন্ন… পাপমিত্রতা জয় না করে অবস্থান করে তখন দুঃখপূর্ণ, দুঃসহ যাতনাপূর্ণ আসক্তি উৎপন্ন হয়; কিন্তু এগুলো জয় করা হলে দুঃখপূর্ণ, দুঃসহ যাতনাপূর্ণ আসক্তি উৎপন্ন হয় না। এ কারণে হে ভিক্ষুগণ, ভিক্ষুর উচিত উৎপন্ন লাভ, উৎপন্ন অলাভ, উৎপন্ন যশ, উৎপন্ন অযশ, উৎপন্ন সম্মান, উৎপন্ন অসম্মান, উৎপন্ন… পাপেচ্ছা, উৎপন্ন… পাপমিত্রতা জয় করে অবস্থান করা উচিত।”

অতএব, হে ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা উচিত-

“আমরা উৎপন্ন লাভ, উৎপন্ন অলাভ, উৎপন্ন যশ, উৎপন্ন অযশ, উৎপন্ন সম্মান, উৎপন্ন অসম্মান, উৎপন্ন পাপেচ্ছা, উৎপন্ন পাপমিত্রতা জয় করে অবস্থান করব। হে ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা উচিত।”

ব্যাখ্যা [০]