লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

অপ্রসাদ প্রবেদনীয় সূত্র

“হে ভিক্ষুগণ, অষ্টবিধ কারণে উপাসক ভিক্ষুর প্রতি অসন্তোষ জ্ঞাপন করতে পারে। আট কী কী?

গৃহীর অলাভের চেষ্টা, গৃহীর ক্ষতি সাধনের চেষ্টা, গৃহীর প্রতি আক্রোশ ও মন্দ ভাষণের চেষ্টা, গৃহীর সাথে গৃহীর বিভেদ সৃষ্টির চেষ্টা, বুদ্ধের অগুণ, ধর্মের অগুণ, সংঘের অগুণ ভাষণ, কোনো মন্দ বিষয়ে সংযুক্ত রয়েছে বলে দর্শন।

হে ভিক্ষুগণ, এই অষ্টবিধ বিষয় সংযুক্ত ভিক্ষুর প্রতি উপাসকেরা অসন্তোষ জ্ঞাপন করতে পারে।

হে ভিক্ষুগণ, এই অষ্টবিধ কারণে উপাসকেরা ভিক্ষুর প্রতি প্রসন্নতা প্রকাশ করতে পারে। আটটি কী কী?

গৃহীদের অলাভের জন্য চেষ্টা না করা, গৃহীদের ক্ষতি সাধনের চেষ্টা না করা, গৃহীদের আক্রোশ ও মন্দ ভাষণ না করা, গৃহীর সাথে গৃহীর বিভেদ সৃষ্টি না করা, বুদ্ধের গুণ, ধর্মের গুণ, সংঘের গুণ বর্ণনা করা, মন্দ বিষয় দেখে না।

হে ভিক্ষুগণ, এই অষ্টবিধ কারণে উপাসকেরা ভিক্ষুর প্রতি প্রসাদ জ্ঞাপন করতে পারে।”

ব্যাখ্যা [০]