লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

উভয়ভাগ বিমুক্ত সূত্র

আবুসো, “উভয়ভাগবিমুক্ত, উভয়ভাগবিমুক্ত বলে কথিত, আবুসো, ভগবৎ কর্তৃক কতটুকু পর্যন্ত উভয়ভাগ বিমুক্ত ঘোষিত হয়েছে?

আবুসো, ভিক্ষু কামসম্পর্ক বিবিক্ত হয়ে, অকুশল ধর্ম হতে বিবিক্ত হয়ে, সবিতর্ক, সবিচার, বিবেকজ প্রীতি-সুখমণ্ডিত প্রথম ধ্যান লাভ করে তাতে অবস্থান এবং ততটুকু আয়তন পর্যন্ত কায় দ্বারা স্পর্শ করে অবস্থান করেন এবং প্রজ্ঞা দ্বারা তা উপলব্ধি করেন। আবুসো, ভগবৎ কর্তৃক অনধিক এতটুকু পর্যন্ত উভয়ভাগ বিমুক্ত বলে কথিত হয়েছে।

পুনঃ আবুসো, ভিক্ষু বিতর্ক বিচার উপশমে অধ্যাত্ম সম্প্রসাদী চিত্তের একাগ্রভাব আনয়নকারী, বিতর্ক-রহিত, বিচার-রহিত, সমাধিজ প্রীতি-সুখমণ্ডিত দ্বিতীয় ধ্যান লাভ করে তাতে অবস্থান করেন এবং ততটুকু আয়তন পর্যন্ত কায় দ্বারা স্পর্শ করে অবস্থান করেন এবং প্রজ্ঞা দ্বারা তা উপলব্ধি করেন। আবুসো, ভগবৎ কর্তৃক অনধিক এতটুকু পর্যন্ত উভয়ভাগ বিমুক্ত বলে কথিত হয়েছে।

ব্যাখ্যা [০]