লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

কামগুণ সূত্র

“হে ভিক্ষুগণ, কামগুণ এই পাঁচ প্রকার। পাঁচ কী কী?

চক্ষুবিজ্ঞেয় রূপ আনন্দজনক, মুগ্ধকর, মনোজ্ঞ, প্রিয়, কামোদ্দীপক, বাসনা, উদ্দীপক; শ্রোত্রবিজ্ঞেয় শব্দ আনন্দদায়ক, মুগ্ধকর, মনোজ্ঞ, প্রিয়, কামোদ্দীপক, বাসনা উদ্দীপক; ঘ্রাণবিজ্ঞেয় গন্ধ আনন্দজনক, মুগ্ধকর, মনোজ্ঞ, প্রিয়, কামোদ্দীপক, বাসনা-উদ্দীপক; জিহ্বাবিজ্ঞেয় রস আনন্দজনক, মুগ্ধকর, মনোজ্ঞ, প্রিয়, কামোদ্দীপক, বাসনা উদ্দীপক; কায়বিজ্ঞেয় স্পর্শ আনন্দজনক, মুগ্ধকর, মনোজ্ঞ, প্রিয়, কামোদ্দীপক, বাসনা উদ্দীপক। ভিক্ষুগণ, এগুলোই পঞ্চ কামগুণ।

হে ভিক্ষুগণ, এই পঞ্চ কামগুণ পরিহার করার জন্য চতুর্বিধ স্মৃতিপ্রস্থান ভাবনা করা উচিত। চতুর্বিধ কী কী?

বুদ্ধশাসনে ভিক্ষু বীর্যবান সম্প্রজ্ঞাত স্মৃতিমান হয়ে রূপস্কন্ধ কায়ে অভিধ্যা দৌর্মনস্য দমন করে কায়ে কায়ানুদর্শী হয়ে অবস্থান করে। বীর্যবান সম্প্রজ্ঞাত স্মৃতিমান ভিক্ষু জগতে বেদনা-উপাদান স্কন্ধে অভিধ্যা দৌর্মনস্য দমন করে বেদনায় বেদনানুদর্শী হয়ে অবস্থান করে। বীর্যবান সম্প্রজ্ঞাত স্মৃতিমান ভিক্ষু জগতে বিজ্ঞান-উপাদান স্কন্ধে অভিধ্যা দৌর্মনস্য দমন করে চিত্তে চিত্তানুদর্শী হয়ে অবস্থান করে। বীর্যবান সম্প্রজ্ঞাত স্মৃতিমান ভিক্ষু জগতে সংজ্ঞা ও সংস্কার উপাদান স্কন্ধে অভিধ্যা দৌর্মনস্য দমন করে ধর্মে ধর্মানুদর্শী হয়ে অবস্থান করে।

হে ভিক্ষুগণ, পঞ্চকামগুণ পরিহারের জন্য এই চতুর্বিধ স্মৃতিপ্রস্থান ভাবনা করা উচিত।”

ব্যাখ্যা [০]