অনুবাদসমূহ [২৩]
English
- Bhikkhu Sujato
- Bhikkhuni Upalavanna
- Ñāṇamoli Thera (1977)
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- Môhan Wijayaratna (2010)
Deutsch
- Mettiko Bhikkhu (2001)
- Sabbamitta (2019)
Italiano
- De Lorenzo, Pier Antonio Morniroli, Enrico Federici (2007)
- Giovanni Zappa (2025)
Español
- Alfon (2001)
Português
- Michael Beisert (2005)
Русский
- SV theravada.ru (2023)
Norsk
- Kåre A. Lie (2013)
Slovenščina
- Bojan Božič (2023)
हिंदी
- Rahul Sankrityayan
বাংলা
- বিনয়েন্দ্রনাথ চৌধুরী
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
নগরবিন্দবাসী সূত্র
আমি এইরূপ শুনিয়াছি।
এক সময় ভগবান মহাভিক্ষুসংঘের সহিত কোশলরাজ্যে বিচরণ করিতে করিতে নগরবিন্দ নামক কোশলের এক ব্রাহ্মণ গ্রামে পৌঁছিলেন।
নগরবিন্দবাসী ব্রাহ্মণ গৃহপতিগণ শুনিলেন, শাক্যপুত্রীয় শ্রমণ গৌতম শাক্যকুল হইতে প্রব্রজিত হইয়া… নগরবিন্দে উপস্থিত হইয়াছেন। ভবদীয় গৌতম সম্পর্কে এইরূপ কল্যাণ কীর্তিশব্দ অভ্যুদ্গত হইয়াছে: ভগবান, অর্হৎ… সেইরূপ অর্হতের দর্শন সাধু হয়। তখন নগরবিন্দবাসী ব্রাহ্মণ-গৃহপতিগণ… উপস্থিত হইয়া কেহ কেহ ভগবানের সহিত প্রীত্যালাপ ও কুশলাদি বিনিময় সমাপন করিয়া একান্তে উপবেশন করিলেন, কেহ কেহ কৃতাঞ্জলি হইয়া প্রণাম করিয়া একান্তে উপবেশন করিলেন, কেহ কেহ ভগবানের নিকট নাম গোত্র বলিয়া একান্তে উপবেশন করিলেন। এবং কেহ কেহ তূষ্ণীম্ভূত হইয়া একান্তে উপবেশন করিলেন। একান্তে উপবিষ্ট নগরবিন্দবাসী ব্রাহ্মণ-গৃহপতিগণকে ভগবান বলিলেন, হে গৃহপতিগণ, যদি অন্যতীর্থিক প্ররিব্রাজকগণ আপনাদিগকে এইরূপ জিজ্ঞাসা করেন, গৃহপতিগণ, কিরূপ শ্রমণ-ব্রাহ্মণ সৎকারযোগ্য, গুরুস্থানীয়, মান্য ও পূজনীয় নহে? তাহা হইলে আপনারা সে অন্যতীর্থিক পরিব্রাজকদের এইরূপ ব্যাখ্যা করিবেন : যে-সকল শ্রমণ-ব্রাহ্মণ চক্ষুবিজ্ঞেয় রূপে অবীতরাগ, অবীতদ্বেষ, অবীতমোহ, আধ্যাত্মিকভাবে অশান্তচিত্ত, কায়ে-বাক্যে-মনে সমচর্যা-বিষমচর্যা-সহকারে বিচরণ করেন, সেই সকল শ্রমণ-ব্রাহ্মণ সৎকারযোগ্য… পূজনীয় নহে। শ্রোত্রবিজ্ঞেয় শব্দে, ঘ্রাণবিজ্ঞেয় গন্ধে, জিহ্বাবিজ্ঞেয় রসে, কায়বিজ্ঞেয় স্পর্শে ও মনোবিজ্ঞেয় ধর্মেও এইরূপ। তাহা কী হেতু? যখন আমরা চক্ষুবিজ্ঞেয় রূপে অবীতরাগ… বিচরণ করি, আমাদের সমচর্যা উচ্চতর বলিয়া তাঁহাদের দৃষ্ট হয় না, সেই কারণে ওই সকল শ্রমণ-ব্রাহ্মণ পূজনীয় নহেন। শ্রোত্রবিজ্ঞেয় শব্দ… মনোবিজ্ঞেয় ধর্মেও এইরূপ। গৃহপতিগণ, যদি এইরূপে জিজ্ঞাসিত হইয়া আপনারা অন্যতীর্থিক পরিব্রাজকদের নিকট এইভাবে ব্যাখ্যা করিবেন।
গৃহপতিগণ, যদি অন্যতীর্থিক… এইরূপ জিজ্ঞাসা করেন-“কীরূপ শ্রমণ-ব্রাহ্মণ সৎকারযোগ্য… পূজনীয়?” তাহা হইলে আপনারা বীতরাগ, বীতদ্বেষ, বীতমোহ, অধ্যাত্মভাবে শান্তচিত্ত, কায়-বাক্য-মনে সমচর্য (শিষ্টাচার) পালন করে, এইরূপ শ্রমণ-ব্রাহ্মণ সৎকারযোগ্য… পূজনীয়। তাহা কী হেতু? যখন আমরা চক্ষুবিজ্ঞেয় রূপে অবীতরাগ… বিষমচর্যা-সহকারে বিচরণ করি, আমাদের সমচর্যা উচ্চতর বলিয়া তাঁহাদের দৃষ্ট হয়, এই কারণে সেই সকল শ্রমণ-ব্রাহ্মণ… পূজনীয়। শ্রোত্রবিজ্ঞেয় শব্দে… মনোবিজ্ঞেয় ধর্মেও এইরূপ। গৃহপতিগণ, এইরূপে জিজ্ঞাসিত হইয়া আপনারা সেই সকল শ্রমণ-ব্রাহ্মণকে এইরূপ উত্তর দিবেন।
গৃহপতিগণ, যদি অন্যতীর্থিক… জিজ্ঞাসা করেন: আয়ুষ্মানদের কী কারণ কী অন্বয় (প্রত্যয়) আছে আপনারা তাঁহাদের সম্পর্কে এইরূপ বলেন-“নিশ্চয়ই সেই সকল আয়ুষ্মান বীতরাগ অথবা রাগ দূরীকরণে প্রতিপন্ন, বীতদ্বেষ অথবা দ্বেষ দূরীকরণে প্রতিপন্ন, বীতমোহ অথবা মোহ দূরীকরণে প্রতিপন্ন?” এইরূপে জিজ্ঞাসিত হইয়া আপনারা তাঁহাদিগকে উত্তর দিবেন : আয়ুষ্মানগণ অরণ্য-বনপ্রসে' ও নির্জন প্রান্তে বসবাস করে, তথায় সেইরূপ কোনো চক্ষুবিজ্ঞেয় রূপ নাই যাহা দেখিয়া তাঁহারা-আনন্দলাভ করিতে পারেন না, শ্রোত্রবিজ্ঞেয় শব্দ যাহা শুনিয়া… ঘ্রাণবিজ্ঞেয়… গন্ধ আঘ্রাণ করিয়া,… জিহ্বাবিজ্ঞেয় রস আস্বাদন করিয়া… কায়বিজ্ঞেয় স্প্রষ্টব্য স্পর্শ করিয়াও আনন্দলাভ করিতে পারেন না। বন্ধুগণ, এ সকল কারণ, এই সকল অন্বয় আছে যাহাতে আমরা আয়ুষ্মানদের সম্পর্কে এইরূপ বলি : নিশ্চয়ই সেই সকল আয়ুষ্মান… উত্তর দিবেন।
এইরূপ কথিত হইলে নগরবিন্দবাসী ব্রাহ্মণ গৃহপতিগণ ভগবানকে বলিলেন, অতি সুন্দর! হে গৌতম, অতি সুন্দর! হে গৌতম, যেমন উল্টানকে সোজা… ভবদীয় গৌতম অদ্য হইতে আমরণ আমাদিগকে উপাসকরূপে ধারণ করুন।
নগরবিন্দবাসী সূত্র সমাপ্ত।
অনুবাদসমূহ [২৩]
English
- Bhikkhu Sujato
- Bhikkhuni Upalavanna
- Ñāṇamoli Thera (1977)
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- Môhan Wijayaratna (2010)
Deutsch
- Mettiko Bhikkhu (2001)
- Sabbamitta (2019)
Italiano
- De Lorenzo, Pier Antonio Morniroli, Enrico Federici (2007)
- Giovanni Zappa (2025)
Español
- Alfon (2001)
Português
- Michael Beisert (2005)
Русский
- SV theravada.ru (2023)
Norsk
- Kåre A. Lie (2013)
Slovenščina
- Bojan Božič (2023)
हिंदी
- Rahul Sankrityayan
বাংলা
- বিনয়েন্দ্রনাথ চৌধুরী
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
নগরবিন্দবাসী সূত্র
ব্যাখ্যা [৩]
English
Việt Ngữ