লোড হচ্ছে

অনুবাদসমূহ [২৩]

নিদ্রা-আলস্য সূত্র

শ্রাবস্তী নিদান। দেবতা বললেন, ‘নিদ্রা, আলস্য, নিষ্ক্রিয়তা (বা কর্মবিমুখতা), উৎসাহহীনতা ও ভোজনজনিত তন্দ্রাচ্ছন্নতা এগুলো দ্বারা ইহজন্মে সত্ত্ব বা ব্যক্তিগণের নিকট আর্যমার্গ তথা নির্বাণের পথ প্রকাশ পায় না।’

(ভগবান বললেন) ‘নিদ্রা, আলস্য, নিষ্ক্রিয়তা (বা কর্মবিমুখতা), উৎসাহহীনতা ও ভোজনজনিত তন্দ্রাচ্ছন্নতা বীর্যের দ্বারা বিদূরিত করলে আর্যমার্গ বিশুদ্ধ হয় বা নির্বাণের পথ পরিষ্কার হয়।’

ব্যাখ্যা [১]