লোড হচ্ছে

অনুবাদসমূহ [২১]

বৃক্ষ রোপণ সূত্র

(দেবতা বললেন) ‘কাদের দিবা-রাত্রি পুণ্য বর্ধিত হয়? কারা ধর্মস্থ শীলসম্পন্ন ও স্বর্গগামী হয়?’

(ভগবান বললেন) ‘যাঁরা (জনসাধারণের হিতার্থে) ফুল ও ফলের উদ্যান রচনা করেন, (চৈত্য, চঙ্ক্রমণস্থান, কুটির, গুহা, রাস্তা ও যেখানে লোকজন বিশ্রাম করেন, সেস্থান) ছায়াযুক্ত বৃক্ষ রোপণ করেন, সেতু নির্মাণ করেন এবং জলছত্র, জলাশয় ও পান্থনিবাস দান করেন, তাঁদের দিবা-রাত্রি সর্বদাই পুণ্য বর্ধিত হয়। আর যারা এরূপ পুণ্যকর্ম করে দশ কুশলধর্ম পূরণ করে ধর্মে স্থিত থাকেন, সেই ব্যক্তিগণ ধর্মস্থ শীলসম্পন্ন ও স্বর্গগামী হন।’

ব্যাখ্যা [২]