লোড হচ্ছে

অনুবাদসমূহ [২৩]

জাগ্রত সূত্র

শ্রাবস্তী নিদান। জনৈক দেবতা একান্তে দাঁড়িয়ে ভগবানের সমীপে এই গাথায় প্রশ্ন করলেন :

‘জাগ্রত হলে কয়টি সুপ্ত হয়? সুপ্ত হলে কয়টি জাগ্রত হয়? কয়টি দ্বারা রজ গ্রহণ করে আর কয়টি দ্বারা পরিশুদ্ধ হয়?’

(উত্তরে ভগবান বললেন) ‘জাগ্রত হলে অর্থাৎ মনে শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি ও প্রজ্ঞা-ইন্দ্রিয় জাগ্রত হলে কামচ্ছন্দ (কামাসক্তি), ব্যাপাদ (হিংসা-বিদ্বেষ), স্ত্যান-মিদ্ধ (মন ও শরীরের জড়তা), চঞ্চলতা-অনুশোচনা, বিচিকিৎসা (সন্দেহ) এই পাঁচটি নীবরণ সুপ্ত হয়। অন্যদিকে পঞ্চ নীবরণ সুপ্ত হলে মনের মধ্যে শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি ও প্রজ্ঞা এই পঞ্চ ইন্দ্রিয় জাগ্রত হয়। কামচ্ছন্দ, ব্যাপাদ, স্ত্যান-মিদ্ধ, চঞ্চলতা-অনুশোচনা, সন্দেহ এই পাঁচটি দ্বারা রজ গ্রহণ করে। শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি ও প্রজ্ঞা এই পাঁচটি দ্বারা পরিশুদ্ধ হয়।’

ব্যাখ্যা [২]