লোড হচ্ছে

অনুবাদসমূহ [২১]

পাথেয় সূত্র

(দেবতা বললেন) ‘কে পাথেয় উপার্জন করে? ভোগসম্পদের উৎস কী? কে মানুষকে আকর্ষণ করে? জগতে কী ত্যাগ করা কঠিন? পাশবদ্ধ শকুনের মতো জনতা কিসে আবদ্ধ?’

(ভগবান বললেন) ‘শ্রদ্ধা পাথেয় (পথের বা মৃত্যুপথের সম্বল) উপার্জন করে। সৌভাগ্য হলো ভোগসম্পদের উৎস। লোভ মানুষকে (পুনঃপুন জন্মগ্রহণ করতে) আকর্ষণ বা আকর্ষিত করে। জগতে লোভ ত্যাগ করা সুকঠিন। জনতা পাশবদ্ধ হয়ে শকুনের মতো লোভ দ্বারা আবদ্ধ।’

ব্যাখ্যা [১]