লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

মণিভদ্র সূত্র

একসময় ভগবান মগধরাজ্যে মণিমালিক চৈত্যে মণিভদ্র যক্ষের ভবনে অবস্থান করছিলেন। তখন মণিভদ্র যক্ষ ভগবানের নিকট উপস্থিত হলো। উপস্থিত হয়ে ভগবানের নিকট এই গাথা ভাষণ করল :

‘স্মৃতিমানের সদাই মঙ্গল হয়। স্মৃতিমান সর্বদাই শ্রেয় এবং বৈর থেকে মুক্ত হন।’

ভগবান বললেন, ‘স্মৃতিমান ব্যক্তি সুখ লাভ করেন। স্মৃতিমান সর্বদাই শ্রেয়, কিন্তু বৈর থেকে মুক্ত নন।’

‘যাঁর মন দিন-রাত অহিংসায় রত তিনিই সর্বপ্রাণীর প্রতি মৈত্রীভাবাপন্ন এবং তাঁর কারো সঙ্গে শত্রুতা নেই।’

ব্যাখ্যা [১]