লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৯]

দ্বিতীয় শ্রমণ-ব্রাহ্মণ সূত্র

একসময় ভগবান শ্রাবস্তীতে অবস্থান করছিলেন… ‘হে ভিক্ষুগণ, যেসব শ্রমণ বা ব্রাহ্মণ জরা-মৃত্যু জানে না, জরা-মৃত্যুর সমুদয় জানে না, জরা-মৃত্যুর নিরোধ জানে না, জরা-মৃত্যুর নিরোধগামী প্রতিপদা জানে না; তারা জরা-মৃত্যু অতিক্রম করবে, তা অসম্ভব। জন্ম জানে না… ভব জানে না… উপাদান জানে না… তৃষ্ণা জানে না… বেদনা জানে না… স্পর্শ জানে না… ষড়ায়তন জানে না… নামরূপ জানে না… বিজ্ঞান জানে না… সংস্কার জানে না, সংস্কারের সমুদয় জানে না, সংস্কারের নিরোধ জানে না, সংস্কারের নিরোধগামী প্রতিপদা জানে না; তারা জরা-মৃত্যু অতিক্রম করবে, তা অসম্ভব।

ভিক্ষুগণ, যেসব শ্রমণ বা ব্রাহ্মণ জরা-মৃত্যু জানে, জরা-মৃত্যুর সমুদয় জানে, জরা-মৃত্যুর নিরোধ জানে, জরা-মৃত্যুর নিরোধগামী প্রতিপদা জানে; তারা জরা-মৃত্যু অতিক্রম করবে, তা সম্ভব। জন্ম জানে… ভব জানে… উপাদান জানে… তৃষ্ণা জানে… বেদনা জানে… স্পর্শ জানে… ষড়ায়তন জানে… নামরূপ জানে… বিজ্ঞান জানে… সংস্কার জানে, সংস্কারের সমুদয় জানে, সংস্কারের নিরোধ জানে, সংস্কারের নিরোধগামী প্রতিপদা জানে; তারা জরা-মৃত্যু অতিক্রম করবে, তা অসম্ভব।’ দশম সূত্র।

দশবল বর্গ তৃতীয়।

স্মারক-গাথা :

দশবলদ্বয়, উপনিসা, অন্যতীর্থিয়, ভূমিজ, উপবান;
প্রত্যয় ও ভিক্ষুসহ শেষোক্ত দ্বয় শ্রমণ-ব্রাহ্মণ।

ব্যাখ্যা [১]