অনুবাদসমূহ [১৯]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Sabbamitta (2019)
- Wilhelm Geiger (1925)
Español
- Anton P. Baron (2011)
Português
- Michael Beisert (2013)
Русский
- SV theravada.ru (2015)
Norsk
- Kåre A. Lie (2016)
Srpski
- Branislav Kovačević (2023)
Čeština
- Bhikkhu Gavésakó, Štěpán Chromovský
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
আর্যশ্রাবক সূত্র
ভগবান শ্রাবস্তীতে অবস্থান করছিলেন… “হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবকের এরূপ মনে হয় না, ‘কী থাকলে কী হয়, কিসের উৎপত্তিতে কী উৎপত্তি হয়? (কী থাকলে সংস্কার হয়, কী থাকলে বিজ্ঞান হয়), কী থাকলে নামরূপ হয়, কী থাকলে ষড়ায়তন হয়, কী থাকলে স্পর্শ হয়, কী থাকলে বেদনা হয়, কী থাকলে তৃষ্ণা হয়, কী থাকলে উপাদান হয়, কী থাকলে ভব হয়, কী থাকলে জন্ম হয়, কী থাকলে জরা-মৃত্যু হয়?’”
“অতঃপর ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবকের অপরপ্রত্যয়-জ্ঞান জন্মে, ‘এটি থাকলে এটি হয়, এটির উৎপত্তিতে এটি উৎপন্ন হয়। (অবিদ্যা থাকলে সংস্কার হয়, সংস্কার থাকলে বিজ্ঞান হয়), বিজ্ঞান থাকলে নামরূপ হয়, নামরূপ থাকলে ষড়ায়তন হয়, ষড়ায়তন থাকলে স্পর্শ হয়, স্পর্শ থাকলে বেদনা হয়, বেদনা থাকলে তৃষ্ণা হয়, তৃষ্ণা থাকলে উপাদান হয়, উপাদান থাকলে ভব হয়, ভব থাকলে জন্ম হয়, জন্ম থাকলে জরা-মৃত্যু হয়।’ সে এভাবে প্রকৃষ্টরূপে জানে, ‘এই লোক এভাবে সমুদয় হয়।’”
“হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবকের এরূপ মনে হয় না, ‘কী না থাকলে কী হয় না, কিসের নিরোধে কী নিরুদ্ধ হয়? (কী না থাকলে সংস্কার হয় না, কী না থাকলে বিজ্ঞান হয় না), কী না থাকলে নামরূপ হয় না, কী না থাকলে ষড়ায়তন হয় না, কী না থাকলে স্পর্শ হয় না, কী না থাকলে বেদনা হয় না, কী না থাকলে তৃষ্ণা হয় না, কী না থাকলে উপাদান হয় না, কী না থাকলে ভব হয় না, কী না থাকলে জন্ম হয় না, কী না থাকলে জরা-মৃত্যু হয় না?’”
“অতঃপর ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবকের অপরপ্রত্যয়-জ্ঞান জন্মে, ‘এটি না থাকলে এটি হয় না, এটির নিরোধে এটি নিরুদ্ধ হয়। (অবিদ্যা না থাকলে সংস্কার হয় না, সংস্কার না থাকলে বিজ্ঞান হয় না), বিজ্ঞান না থাকলে নামরূপ হয় না, নামরূপ না থাকলে ষড়ায়তন হয় না, ষড়ায়তন না থাকলে স্পর্শ হয় না, স্পর্শ না থাকলে বেদনা হয় না, বেদনা না থাকলে তৃষ্ণা হয় না, তৃষ্ণা না থাকলে উপাদান হয় না, উপাদান না থাকলে ভব হয় না, ভব না থাকলে জন্ম হয় না, জন্ম না থাকলে জরা-মৃত্যু হয় না।’ সে এভাবে প্রকৃষ্টরূপে জানে, ‘এই লোক এভাবে নিরুদ্ধ হয়।’”
“ভিক্ষুগণ, যখন আর্যশ্রাবক এভাবে লোকের সমুদয় ও বিলয় যথাভূভাবে জানে, তখন এই আর্যশ্রাবককে বলা হয় দৃষ্টিসম্পন্ন (মার্গদৃষ্টিসম্পন্ন), দর্শনসম্পন্ন, এই সদ্ধর্মে আগত, এই সদ্ধর্মকে দেখে, শৈক্ষ্যজ্ঞানে (মার্গজ্ঞানে) সমন্বিত, শৈক্ষ্যবিদ্যায় (মার্গবিদ্যায়) সমন্নাগত, ধর্মস্রোতপ্রাপ্ত, আর্য-নির্বেধিকপ্রাজ্ঞ ও অমৃতদ্বার স্পর্শ করে স্থিত। নবম সূত্র।
অনুবাদসমূহ [১৯]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Sabbamitta (2019)
- Wilhelm Geiger (1925)
Español
- Anton P. Baron (2011)
Português
- Michael Beisert (2013)
Русский
- SV theravada.ru (2015)
Norsk
- Kåre A. Lie (2016)
Srpski
- Branislav Kovačević (2023)
Čeština
- Bhikkhu Gavésakó, Štěpán Chromovský
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
আর্যশ্রাবক সূত্র
ব্যাখ্যা [১]
English