অনুবাদসমূহ [২০]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Sabbamitta (2019)
- Wilhelm Geiger (1925)
Español
- Anton P. Baron (2011)
Português
- Michael Beisert (2014)
Русский
- SV theravada.ru (2013)
Norsk
- Kåre A. Lie (2016)
Srpski
- Branislav Kovačević (2023)
Čeština
- Bhikkhu Gavésakó, Štěpán Chromovský
עִבְרִית
- Shai Schwartz (2004)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
দ্বিতীয় অশ্রুতবান সূত্র
ভগবান শ্রাবস্তীর জেতবনে অবস্থান করছিলেন… “হে ভিক্ষুগণ, অশ্রুতবান পৃথগ্জন এই চার মহাভৌতিক কায়ে বিরক্ত হতে পারে, নিরুৎসাহিত হতে পারে এবং (এজন্য) মুক্তির ইচ্ছা হতে পারে। তা কী কারণে? ভিক্ষুগণ, এই চার মহাভৌতিক কায়ের বৃদ্ধি, ক্ষয়, পুনর্জন্ম (আদান)ও নিক্ষেপ (বা ভেদ) দেখা যায়। তাই অশ্রুতবান পৃথগ্জন বিরক্ত হতে পারে, নিরুৎসাহিত হতে পারে এবং (এজন্য) মুক্তির ইচ্ছা হতে পারে। ভিক্ষুগণ, যাকে চিত্ত, মন ও বিজ্ঞান বলে বলা হয়, তার প্রতি অশ্রুতবান পৃথগ্জন বিরক্ত হতে পারে না, নিরুৎসাহিত হতে পারে না এবং (এজন্য) মুক্তির ইচ্ছাও করতে পারে না। তার কারণ কী? অশ্রুতবান পৃথগ্জনের ‘এটা আমার, এটা আমি, এটা আমার আত্মা’ বলে দীর্ঘকাল যাবৎ তৃষ্ণাগ্রস্ত, মমায়িত ও পরামৃষ্ট (মিথ্যাদৃষ্টি দ্বারা গৃহীত)। তাই অশ্রুতবান পৃথগ্জন বিরক্ত হতে পারে না, নিরুৎসাহিত হতে পারে না এবং (এজন্য) মুক্তির ইচ্ছাও করতে পারে না।”
‘ভিক্ষুগণ, অশ্রুতবান পৃথগ্জন বরং এই চার মহাভৌতিক কায়কেই নিজের বলে মনে করে, কিন্তু চিত্তকে নয়। তার কারণ কী? এই চার মহাভৌতিক কায়কে এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর, পাঁচ বছর, দশ বছর, বিশ বছর, ত্রিশ বছর, চল্লিশবছর, পঞ্চাশ বছর একশত বছর এবংকি আরও অধিককাল পর্যন্ত বেঁচে থাকতে (তিট্ঠমানো) দেখা যায়। ভিক্ষুগণ, যাকে চিত্ত, মন ও বিজ্ঞান বলে বলা হয়, তা দিনে ও রাতে অন্যটি উৎপন্ন হয়, অন্যটি নিরুদ্ধ হয়।’
“ভিক্ষুগণ, তথায় শ্রুতবান আর্যশ্রাবক প্রতীত্যসমুৎপাদের প্রতিই উত্তমরূপে মনোনিবেশ করেন, ‘এটি থাকলে এটি হয়, এটির উৎপত্তিতে এটি উৎপন্ন হয়; এটি না থাকলে এটি হয় না, এটির নিরোধে এটি নিরুদ্ধ হয়।’ ভিক্ষুগণ, সুখবেদনীয় স্পর্শের কারণে সুখবেদনা উৎপন্ন হয়। সেই সুখবেদনীয় স্পর্শের নিরোধে তৎজনিত যেই বেদনা, সুখবেদনীয় স্পর্শের কারণে উৎপন্ন সুখবেদনা তা নিরুদ্ধ ও উপশম হয়। দুঃখবেদনীয় স্পর্শের কারণে দুঃখবেদনা উৎপন্ন হয়। সেই দুঃখবেদনীয় স্পর্শের নিরোধে তৎজনিত যেই বেদনা, দুঃখবেদনীয় স্পর্শের কারণে উৎপন্ন দুঃখবেদনা তা নিরুদ্ধ ও উপশম হয়। অদুঃখ-অসুখবেদনীয় স্পর্শের কারণে অদুঃখ-অসুখবেদনা উৎপন্ন হয়। সেই অদুঃখ-অসুখবেদনীয় স্পর্শের নিরোধে তৎজনিত যেই বেদনা, অদুঃখ-অসুখবেদনীয় স্পর্শের কারণে উৎপন্ন অদুঃখ-অসুখবেদনা তা নিরুদ্ধ ও উপশম হয়।”
‘ভিক্ষুগণ, যেমন দুটি কাঠের সংঘর্ষণে উষ্মা উৎপন্ন হয়, তেজ সৃষ্টি হয়। সেই কাঠ দুটির পৃথক করার ফলে সংঘর্ষণে সৃষ্ট সেই উষ্মা নিরুদ্ধ হয়, উপশম হয়। ঠিক তেমনি সুখবেদনীয় স্পর্শের কারণে সুখবেদনা উৎপন্ন হয়। সেই সুখবেদনীয় স্পর্শের নিরোধে তৎজনিত যেই বেদনা, সুখবেদনীয় স্পর্শের কারণে উৎপন্ন সুখবেদনা তা নিরুদ্ধ ও উপশম হয়।… অদুঃখ-অসুখবেদনীয় স্পর্শের কারণে অদুঃখ-অসুখবেদনা উৎপন্ন হয়। সেই অদুঃখ-অসুখবেদনীয় স্পর্শের নিরোধে তৎজনিত যেই বেদনা, অদুঃখ-অসুখবেদনীয় স্পর্শের কারণে উৎপন্ন অদুঃখ-অসুখবেদনা তা নিরুদ্ধ ও উপশম হয়।’
“ভিক্ষুগণ, এভাবে দর্শন করে শ্রুতবান আর্যশ্রাবক রূপের প্রতিও বিরক্ত হয়, বেদনার প্রতিও বিরক্ত হয়, সংজ্ঞার প্রতিও বিরক্ত হয়, সংস্কারগুলোর প্রতিও বিরক্ত হয় এবং বিজ্ঞানের প্রতিও বিরক্ত হয়; বিরক্ত হয়ে নিরুৎসাহিত হয়, নিরুৎসাহিত হয়ে বিমুক্ত হয়, বিমুক্তিতে ‘বিমুক্ত’ বলে জ্ঞান হয়। ‘জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এ জন্মের পর আর কোনো জন্ম নেই’ বলে যথাযথভাবে জানে।” দ্বিতীয় সূত্র।
অনুবাদসমূহ [২০]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Sabbamitta (2019)
- Wilhelm Geiger (1925)
Español
- Anton P. Baron (2011)
Português
- Michael Beisert (2014)
Русский
- SV theravada.ru (2013)
Norsk
- Kåre A. Lie (2016)
Srpski
- Branislav Kovačević (2023)
Čeština
- Bhikkhu Gavésakó, Štěpán Chromovský
עִבְרִית
- Shai Schwartz (2004)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
দ্বিতীয় অশ্রুতবান সূত্র
ব্যাখ্যা [২]
English
Deutsch