লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

শাস্তা সূত্র

তখন ভগবান শ্রাবস্তীতে আবস্থান করতেন… ‘হে ভিক্ষুগণ, জরা-মৃত্যু যথাভূতভাবে না জানলে ও না দেখলে জরা-মৃত্যুতে যথাভূত জ্ঞানের জন্য শাস্তা অনুসন্ধান উচিত। জরা-মৃত্যুর সমুদয় যথাভূতভাবে না জানলে ও না দেখলে জরা-মৃত্যুর সমুদয়ে যথাভূত জ্ঞানের জন্য শাস্তা অনুসন্ধান উচিত। জরা-মৃত্যুর নিরোধ যথাভূতভাবে না জানলে ও না দেখলে জরা-মৃত্যুর নিরোধে যথাভূত জ্ঞানের জন্য শাস্তা অনুসন্ধান উচিত। জরা-মৃত্যু নিরোধের উপায় যথাভূতভাবে না জানলে ও না দেখলে জরা-মৃত্যু নিরোধের উপায়ে যথাভূত জ্ঞানের জন্য শাস্তা অনুসন্ধান উচিত।’ (সূত্রান্ত এক)। প্রথম সূত্র।

(সবগুলো পেয়্যাল (পুনরাবৃত্তি) এভাবে বিস্তৃত করা কর্তব্য।)

ব্যাখ্যা [১]