লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

মিলিত জল সূত্র

ভগবান শ্রাবস্তীতে অবস্থান করছিলেন… ‘হে ভিক্ষুগণ, যেমন ধরো গঙ্গা, যমুনা, অচিরবতী, সরভূ, ও মহী এই মহানদীগুলো যেখানে মিলিত হয়, একত্রিত হয়; সেখান হতে পুরুষ দুই বা তিন ফোঁটা জল তুলে। ভিক্ষুগণ, তা তোমরা কী মনে কর, দুই বা তিন ফোঁটা উত্তোলিত জল বেশি নাকি মহানদীগুলোর মিলিত জল বেশি?’

‘ভন্তে, এই মহানদীগুলোর মিলিত জলই বেশি। দুই বা তিন ফোঁটা উত্তোলিত জল অতি অল্পমাত্র। মহানদীগুলোর মিলিত জলের তুলনায় দুই বা তিন ফোঁটা উত্তোলিত জল শত ভাগের এক ভাগও হয় না, হাজার অংশের এক অংশও হয় না এবং শত-হাজার (লক্ষ) ভাগের এক ভাগও হয় না।’

‘ভিক্ষুগণ, ঠিক এভাবেই… ধর্মচক্ষু প্রতিলাভ এরূপ মহার্থপূর্ণ।’ তৃতীয় সূত্র।

ব্যাখ্যা [১]