লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

দশ কর্মপথ সূত্র

ভগবান শ্রাবস্তীতে অবস্থান করছিলেন… ‘হে ভিক্ষুগণ, সত্ত্বগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। প্রাণিহত্যাকারী ব্যক্তিরা প্রাণিহত্যাকারী ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। অদত্তবস্তু গ্রহণকারীরা… ব্যভিচারীরা… মিথ্যা ভাষণকারীরা… পিশুনবাক্য ভাষণকারীরা… পরুষবাক্য বা কর্কশবাক্য ভাষণকারীরা… নিরর্থকবাক্য ভাষণকারীরা নিরর্থকবাক্য ভাষণকারীদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। লোলুপ ব্যক্তিরা লোলুপ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ঈর্ষাপরায়ণ ব্যক্তিরা ঈর্ষাপরায়ণ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। মিথ্যাদৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা মিথ্যাদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়।’

‘প্রাণিহত্যা হতে প্রতিবিরত ব্যক্তিরা প্রাণিহত্যা হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। অদত্তবস্তু গ্রহণ হতে প্রতিবিরত ব্যক্তিরা… ব্যভিচার হতে প্রতিবিরত ব্যক্তিরা… মিথ্যা ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিরা… পিশুনবাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিরা… কর্কশবাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিরা… নিরর্থকবাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিরা নিরর্থকবাক্য ভাষণ হতে প্রতিবিরত ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। অলোলুপ ব্যক্তিরা অলোলুপ ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ঈর্ষাপরায়ণহীন ব্যক্তিরা ঈর্ষাপরায়ণহীন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। সম্যক দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা সম্যক দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়।’ পঞ্চম সূত্র।

ব্যাখ্যা [০]