লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

স্পর্শ-নানাত্ব সূত্র

ভগবান শ্রাবস্তীতে অবস্থান করছিলেন… ‘হে ভিক্ষুগণ, ধাতু-নানাত্বের কারণে স্পর্শ-নানাত্ব উৎপন্ন হয়। ধাতু-নানাত্ব কী? চক্ষুধাতু, শ্রোত্রধাতু, ঘ্রাণধাতু, জিহ্বাধাতু, কায়ধাতু ও মনোধাতু; এটাই ধাতু-নানাত্ব।’

‘ভিক্ষুগণ, কিভাবে ধাতু-নানাত্বের কারণে স্পর্শ-নানাত্ব উৎপন্ন হয়? চক্ষুধাতুর কারণে চক্ষুস্পর্শ উৎপন্ন হয়। শ্রোত্রধাতুর কারণে… ঘ্রাণধাতুর কারণে… জিহ্বাধাতুর কারণে… কায়ধাতুর কারণে… মনোধাতুর কারণে মনেস্পর্শ উৎপন্ন হয়। ভিক্ষুগণ, এভাবেই ধাতু-নানাত্বের কারণে স্পর্শ-নানাত্ব উৎপন্ন হয়।’ দ্বিতীয় সূত্র।

ব্যাখ্যা [১]