লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

দ্বিতীয় বেদনা-নানাত্ব সূত্র

ভগবান শ্রাবস্তীতে অবস্থান করছিলেন… ‘হে ভিক্ষুগণ, ধাতু-নানাত্বের কারণে স্পর্শ-নানাত্ব উৎপন্ন হয়, স্পর্শ-নানাত্বের কারণে বেদনা-নানাত্ব উৎপন্ন হয়, না বেদনা-নানাত্বের কারণে স্পর্শ-নানাত্ব উৎপন্ন হয়, না স্পর্শ-নানাত্বের কারণে ধাতু-নানাত্ব উৎপন্ন হয়। ভিক্ষুগণ, ধাতু-নানাত্ব কী? চক্ষুধাতু… মনোধাতু; এটিকেই ধাতু-নানাত্ব বলে।’

‘ভিক্ষুগণ, কিভাবে ধাতু-নানাত্বের কারণে স্পর্শ-নানাত্ব উৎপন্ন হয়, স্পর্শ-নানাত্বের কারণে বেদনা-নানাত্ব উৎপন্ন হয়, না বেদনা-নানাত্বের কারণে স্পর্শ-নানাত্ব উৎপন্ন হয়, না স্পর্শ-নানাত্বের কারণে ধাতু-নানাত্ব উৎপন্ন হয়? ভিক্ষুগণ, চক্ষুধাতুর কারণে চক্ষুস্পর্শ উৎপন্ন হয়, চক্ষুস্পর্শের কারণে চক্ষুসংস্পর্শজনিত বেদনা উৎপন্ন হয়, না চক্ষুসংস্পর্শজনিত বেদনার কারণে চক্ষুস্পর্শ উৎপন্ন হয়, না চক্ষুসংস্পর্শের কারণে চক্ষুধাতু উৎপন্ন হয়… মনোধাতুর কারণে মনোস্পর্শ উৎপন্ন হয়, মনোস্পর্শের কারণে মনোসংস্পর্শজনিত বেদনা উৎপন্ন হয়, না মনোসংস্পর্শজনিত বেদনার কারণে মনোসংস্পর্শ উৎপন্ন হয়, না মনোসংস্পর্শের কারণে মনোধাতু উৎপন্ন হয়। ভিক্ষুগণ, এভাবেই ধাতু-নানাত্বের কারণে স্পর্শ-নানাত্ব উৎপন্ন হয়, স্পর্শ-নানাত্বের কারণে বেদনা-নানাত্ব উৎপন্ন হয়, না বেদনা-নানাত্বের কারণে স্পর্শ-নানাত্ব উৎপন্ন হয়, না স্পর্শ-নানাত্বের কারণে ধাতু-নানাত্ব উৎপন্ন হয়।’ পঞ্চম সূত্র।

ব্যাখ্যা [০]