লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

না অন্বেষণ-নানাত্ব সূত্র

ভগবান শ্রাবস্তীতে অবস্থান করছিলেন… ‘হে ভিক্ষুগণ, ধাতু-নানাত্বের কারণে সংজ্ঞা-নানাত্ব উৎপন্ন হয়, সংজ্ঞা-নানাত্বের কারণে সংকল্পা-নানাত্ব উৎপন্ন হয়, সংকল্পা-নানাত্বের কারণে ছন্দ-নানাত্ব উৎপন্ন হয়, ছন্দ-নানাত্বের কারণে পরিলাহ-নানাত্ব (দহন-নানাত্ব) উৎপন্ন হয়, পরিলাহ-নানাত্বের কারণে অন্বেষণ-নানাত্ব উৎপন্ন হয়; না অন্বেষণ-নানাত্বের কারণে পরিলাহ-নানাত্ব উৎপন্ন হয়, না পরিলাহ-নানাত্বের কারণে ছন্দ-নানাত্ব উৎপন্ন হয়, না ছন্দ-নানাত্বের কারণে সংকল্পা-নানাত্ব উৎপন্ন হয়, না সংকল্পা-নানাত্বের কারণে সংজ্ঞা-নানাত্ব উৎপন্ন হয়, না সংজ্ঞা-নানাত্বের কারণে ধাতু-নানাত্ব উৎপন্ন হয়। ভিক্ষুগণ, ধাতু-নানাত্ব কী? রূপধাতু… ধর্মধাতু; এটিকেই ধাতু-নানাত্ব বলে।’

‘ভিক্ষুগণ, কিভাবে ধাতু-নানাত্বের কারণে সংজ্ঞা-নানাত্ব উৎপন্ন হয়, সংজ্ঞা-নানাত্বের কারণে সংকল্পা-নানাত্ব উৎপন্ন হয়, সংকল্পা-নানাত্বের কারণে ছন্দ-নানাত্ব উৎপন্ন হয়, ছন্দ-নানাত্বের কারণে পরিলাহ-নানাত্ব (দহন-নানাত্ব) উৎপন্ন হয়, পরিলাহ-নানাত্বের কারণে অন্বেষণ-নানাত্ব উৎপন্ন হয়; না অন্বেষণ-নানাত্বের কারণে পরিলাহ-নানাত্ব উৎপন্ন হয়, না পরিলাহ-নানাত্বের কারণে ছন্দ-নানাত্ব উৎপন্ন হয়, না ছন্দ-নানাত্বের কারণে সংকল্পা-নানাত্ব উৎপন্ন হয়, না সংকল্পা-নানাত্বের কারণে সংজ্ঞা-নানাত্ব উৎপন্ন হয়, না সংজ্ঞা-নানাত্বের কারণে ধাতু-নানাত্ব উৎপন্ন হয়?’

‘ভিক্ষুগণ, রূপধাতুর কারণে রূপসংজ্ঞা উৎপন্ন হয়, রূপসংজ্ঞার কারণে রূপসংকল্প উৎপন্ন হয়, রূপসংকল্পের কারণে রুপছন্দ উৎপন্ন হয়, রূপছন্দের কারণে রূপপরিলাহ উৎপন্ন হয়, রূপপরিলাহের কারণে রূপা-অন্বেষণ উৎপন্ন হয়… ধর্মধাতুর কারণে ধর্মসংজ্ঞা উৎপন্ন হয়, ধর্মসংজ্ঞার কারণে ধর্মসংকল্প উৎপন্ন হয়, ধর্মসংকল্পের কারণে ধর্মছন্দ উৎপন্ন হয়, ধর্মছন্দের কারণে ধর্মপরিলাহ উৎপন্ন হয়, ধর্মপরিলাহের কারণে ধর্ম-অন্বেষণ উৎপন্ন হয়; না ধর্ম-অন্বেষণের কারণে ধর্মপরিলাহ উৎপন্ন হয়, না ধর্মপরিলাহের কারণে ধর্মছন্দ উৎপন্ন হয়, না ধর্মছন্দের কারণে ধর্মসংকল্প উৎপন্ন হয়, না ধর্মসংকল্পের কারণে ধর্মসংজ্ঞা উৎপন্ন হয়, না ধর্মসংজ্ঞার কারণে ধর্মধাতু উৎপন্ন হয়।’

‘ভিক্ষুগণ, এভাবেই ধাতু-নানাত্বের কারণে সংজ্ঞা-নানাত্ব উৎপন্ন হয়, সংজ্ঞা-নানাত্বের কারণে সংকল্পা-নানাত্ব উৎপন্ন হয়, সংকল্পা-নানাত্বের কারণে ছন্দ-নানাত্ব উৎপন্ন হয়, ছন্দ-নানাত্বের কারণে পরিলাহ-নানাত্ব (দহন-নানাত্ব) উৎপন্ন হয়, পরিলাহ-নানাত্বের কারণে অন্বেষণ-নানাত্ব উৎপন্ন হয়; না অন্বেষণ-নানাত্বের কারণে পরিলাহ-নানাত্ব উৎপন্ন হয়, না পরিলাহ-নানাত্বের কারণে ছন্দ-নানাত্ব উৎপন্ন হয়, না ছন্দ-নানাত্বের কারণে সংকল্পা-নানাত্ব উৎপন্ন হয়, না সংকল্পা-নানাত্বের কারণে সংজ্ঞা-নানাত্ব উৎপন্ন হয়, না সংজ্ঞা-নানাত্বের কারণে ধাতু-নানাত্ব উৎপন্ন হয়।’ অষ্টম সূত্র।

ব্যাখ্যা [১]