লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

ক্ষীর সূত্র

ভগবান শ্রাবস্তীতে অবস্থান করছিলেন… ‘হে ভিক্ষুগণ, এই সংসারের আদি অবিদিত। অবিদ্যা-নীবরণ ও তৃষ্ণা-সংযোজনে আবদ্ধ, (সংসারাবর্তে) ধাবমান, সংসরণকারী সত্ত্বগণের পূর্বান্ত দেখা যায় না। ভিক্ষুগণ, তোমরা তা কী মনে কর, এই সংসারে সুদীর্ঘকাল পরিভ্রমণে, সংসারাবর্তে ধাবনে, সংসরণে তোমরা যে মাতৃদুগ্ধ পান করেছ, আর চারি মহাসমুদ্রের যে মহাজলরাশি রয়েছে; এই দুইয়ের মধ্যে কোনটা বেশি?’

‘ভন্তে, ভগবান কর্তৃক দেশিত ধর্ম আমরা যেরূপে জানি, এই সুদীর্ঘকাল সংসারাবর্তে ধাবনে, সংসরণে আমরা যে পরিমাণ মাতৃদুগ্ধ পান করেছি, তা-ই বেশি; চার মহাসমুদ্রের মহাজলরাশি নয়।’

‘ভিক্ষুগণ, সাধু! সাধু! সাধু! আমার কর্তৃক দেশিত ধর্ম তোমরা এরূপে জান। ভিক্ষুগণ, এই সংসারে সুদীর্ঘকাল পরিভ্রমণে ও সংসারাবর্তে ধাবনে সংসরণে তোমরা যে পরিমাণ মাতৃদুগ্ধ পান করেছ, তা-ই বেশি; চার মহাসমুদ্রের মহাজলরাশি নয়। তার কারণ কী? ভিক্ষুগণ এই সংসারের আদি অবিদিত… বিমুক্ত হওয়া কর্তব্য।’ চতুর্থ সূত্র।

ব্যাখ্যা [০]