লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

রৌপ্যপাত্র সূত্র

ভগবান শ্রাবস্তীতে অবস্থান করছিলেন… “হে ভিক্ষুগণ, লাভ সৎকার ও যশ-খ্যাতি (লাভ) অনুত্তর যোগক্ষেম নির্বাণ প্রাপ্তি বা অধিগতের পথে ভয়ানক, কটু, রুক্ষ (অসমান পথ) ও অন্তরায়কর। ভিক্ষুগণ, এখানে আমি স্বীয় চিত্তের দ্বারা অপরের চিত্ত জ্ঞাত হয়ে এরূপ জানি, ‘এই আয়ুষ্মান স্বর্ণচূর্ণে ভরা রৌপ্যপাত্রের জন্যেও মিথ্যা বলতে পারে না।’ কিন্তু অন্যসময়ে লাভ-সৎকার ও যশ-খ্যাতিতে অভিভূত বিহ্ববলচিত্ত হয়ে তাঁকেই সজ্ঞানে মিথ্যা কথা বলতে দেখি। ভিক্ষুগণ, এ রকমেই লাভ-সৎকার ও যশ-খ্যাতি… ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা উচিত।” দ্বিতীয় সূত্র।

ব্যাখ্যা [০]