অনুবাদসমূহ [১৬]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyanaponika Thera (1967)
- Sabbamitta (2019)
Español
- Anton P. Baron (2010)
Русский
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2016)
Srpski
- Branislav Kovačević (2023)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
অচিরপ্রস্থান সূত্র
একসময় ভগবান রাজগৃহস্থ গিজ্ঝাকূট পর্বতে অবস্থান করছিলেন সম্প্রতি দেবদত্ত প্রস্থানের পর। তথায় ভগবান দেবদত্তকে উপলক্ষ করে ভিক্ষুগণকে আহ্বান করলেন, ‘হে ভিক্ষুগণ, দেবদত্তের আত্ম-বিনাশের জন্য (তার) লাভ-সৎকার ও যশ-খ্যাতি উৎপন্ন হয়েছে। দেবদত্তের পরাজয়ের জন্য (তার) লাভ-সৎকার ও যশ-খ্যাতি উৎপন্ন হয়েছে।’
‘ভিক্ষুগণ, কদলীবৃক্ষ যেমন আত্ম-বিনাশের জন্য, পরাজয়ের (মৃত্যুর) জন্য ফলবতী হয় বা ফলধারণ করে, ঠিক তেমনি দেবদত্তের আত্ম-বিনাশের জন্য, পরাজয়ের জন্য তার লাভ-সৎকার ও যশ-খ্যাতি উৎপন্ন হয়েছে। ’
‘ভিক্ষুগণ, বেণু যেমন আত্ম-বিনাশের জন্য, পরাজয়ের (মৃত্যুর) জন্য ফলধারণ করে, ঠিক তেমনি দেবদত্তের আত্ম-বিনাশের জন্য, পরাজয়ের জন্য তার লাভ-সৎকার ও যশ-খ্যাতি উৎপন্ন হয়েছে।’
‘ভিক্ষুগণ, নল যেমন আত্ম-বিনাশের জন্য, পরাজয়ের জন্য ফলধারণ করে, ঠিক তেমনি দেবদত্তের আত্ম-বিনাশের জন্য, পরাজয়ের জন্য তার লাভ-সৎকার ও যশ-খ্যাতি উৎপন্ন হয়েছে।’
‘ভিক্ষুগণ, অশ্বতরী (খচ্চর, অশ্ব ও গর্দভের মিলনজাত প্রাণী বিশেষ) যেমন আত্ম-বিনাশের জন্য, পরাজয়ের জন্য গর্ভধারণ করে, ঠিক তেমনি দেবদত্তের আত্ম-বিনাশের জন্য, পরাজয়ের জন্য তার লাভ-সৎকার ও যশ-খ্যাতি উৎপন্ন হয়েছে। ভিক্ষুগণ, এরূপেই লাভ-সৎকার ও যশ-খ্যাতি ভয়ানক… ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা উচিত।’
ভগবার এরূপ বললেন। এটি বলার পর সুগত শাস্তা আরও এ গাথা বললেন :
‘ফল যেমন কদলীবৃক্ষকে ধ্বংস করে, ফল যেমন বেণু ও নলকে ধ্বংস করে আর গর্ভধারণ যেমন অশ্বতরীকে মৃত্যুর মুখোমুখি করায়, ঠিক তেমনি লাভ-সৎকার ও যশ-খ্যাতি দুর্জনকে ধ্বংস করে।’ পঞ্চম সূত্র।
অনুবাদসমূহ [১৬]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyanaponika Thera (1967)
- Sabbamitta (2019)
Español
- Anton P. Baron (2010)
Русский
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2016)
Srpski
- Branislav Kovačević (2023)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
অচিরপ্রস্থান সূত্র
ব্যাখ্যা [১]
English